
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর পাচদোনা ইউনিয়নের ভাটপাড়া নগেশ চন্দ্র গোপ্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৫সালের এসসিসি পরিক্ষার্থী প্রয়াত অনিক হাসানের স্মরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পাচদোনা ইউনিয়ন যুবদল ও নিহত অনিকে সহপাঠীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী।
এসময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল হক রাসেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাটপাড়া নগেশ চন্দ্র গোপ্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ অরেশ সরকার, সহকারী শিক্ষক ময়নাল হক ও মোঃ মাসুদ মিয়া, পলাশ থানা যুবদল সদস্য মনিরুজ্জামান ইমনসহ অনিকের সহপাঠী ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর নিহত অনিক, সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান এবং তার সহধর্মীনী মরহুমা বেগম খোরশেদা বানুর রুহের মাগফেরাত কামনা করে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খানের বিদেশ সফর যেনো নিরাপদ হয় সেই কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৫ফেব্রুয়ারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ভাটপাড়া নগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী, নগর পাচদোনা গ্রামের আবু কালামের ছেলে অনিক হাসানের।





























