শিরোনাম
ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন
সোমবার ২৩ মার্চ ২০২৬
সোমবার ২৩ মার্চ ২০২৬

বিএডিসির কর্মকর্তার দিকনির্দেশনায় চুক্তিবদ্ধ চাষিদের আলুর বাম্পার ফলন

প্রকাশিত:সোমবার ১০ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিএডিসির কর্মকর্তার দিকনির্দেশনায় চুক্তিবদ্ধ চাষিদের আলুর বাম্পার ফলন
বিশেষ প্রতিনিধিঃ আবহাওয়া অনুকুলে থাকায় চুক্তিবদ্ধ চাষীরা বীজআলু উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে শস্যবন্ধকি ঋণের মাধ্যমে চুক্তিবদ্ধ চাষীদের বীজ, সার, কীটনাশক ও ছত্রাকনাশক সরবরাহ করা হয়ে থাকে।
চলতি বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নীলফামারী জোনের আওতায় ডোমার, নীলফামারী সদর ও দেবীগঞ্জ উপজেলায় বীজআলুর বাম্পার ফলন হওয়ায় সন্তুষ্ট আলুচাষীরা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে নীলফামারী জোনের ৩০টি ব্লকে মোট ৭৬জন চুক্তিবদ্ধ চাষীর মাধ্যমে ৭৫৩ একর জমিতে বীজআলু উৎপাদন কর্মসূচি নেওয়া হয়েছিলো।
সংশ্লিষ্টরা বলছেন, চাষকৃত ৪১৮ একর জমিতে মোট ১২ জাতের ভিত্তি বীজআলু এস্টারিক্স, মিউজিকা, গ্রানুলা, কুইনঅ্যানি, কারেজ, কুম্বিকা, এলোয়েট, ৭ ফোর ৭, সানতানা, কার্ডিনাল, ডায়মন্ট, বারি আলু-৬২ এবং ৩৩৫ একর জমিতে মোট ১১ জাতের প্রত্যায়িত বীজআলু যথাক্রমে মিউজিকা, সানতানা, কারেজ এস্টারিক্স, গ্রানোলা, কুম্বিকা, সানসাইন, বারি আলু-৭২, ভ্যালেন্সিয়া, ডায়মন্ট ও কার্ডিনাল জাতের উৎপাদন কর্মসূচি বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ। যা থেকে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিকটন বীজআলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এসব বাজারজাত করার পর প্রায় ১৬ কোটি টাকা বীজআলুর মুল্য বাবদ পরিশোধ করা হবে। এরমধ্যে প্রায় ৮ কোটি টাকা চুক্তিবদ্ধ চাষীদের আয় হবার সম্ভাবনা দেখছেন কর্তৃপক্ষ।
নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী ব্লকের কৃষ্ণ রায় বলেন, "বিএডিসির সহযোগিতায় এক বিঘা জমিতে বীজ আলু রোপণ করেছি। যদি ভালো দাম পাই তাহলে লাভবান হবো। বাজারে আলুর দাম কম। বিএডিসি হতে আলুর দাম ভালো পাই এজন্য প্রতি বছর কিছু জমিতে আলু লাগাই। এখান থেকে বীজ, সার, কীটনাশক পেয়েছি। আলুর ফলনও খুব ভালো হয়েছে"।
একই এলাকার আলু চাষি রত্নদেব রায় বলেন, আমি ৪ বিঘা জমিতে ৩ জাতের আলু চাষ করেছি। গতবছর উৎপাদন খরচ বাদ দিয়ে আমরা বিএডিসির বীজ আলুতে বিঘায় ৩০ হাজার থেকে ৪০ হাজার লাভ হতো। এবার তো দাম কম কিযে হয় জানি না"।
পলাশবাড়ী ইউনিয়নের আলু চাষী কৃষক ভদ্রমোহন রায় এর সাথে কথা হলে তিনি বলেন, "বিএডিসির উন্নত মানের বীজআলু রোপণ করে আমরা এবার স্বাবলম্বি হয়েছি এবং বিএডিসির কর্মকর্তারা আমাদের মাঝে আলু রোপনের সঠিক নিয়ম ও সময় বলে দেয়ায় আমরা এবার আলুর বাম্পার ফলন পেয়েছি"।
আলু চাষীরা জানায়, প্রতিবারের ন্যায় এবারও বিএডিসির কর্মকর্তারা আলু চাষীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করায় আলুর ক্ষেতে রোগ-বালাই কম দেখা দিয়েছে। এইসব রোগ বালাই আলু ক্ষেত থেকে দূর হয়ে গেছে। এবার আলু চাষে কৃষকদের আগ্রহী করতে নানা প্রকার দিকনির্দেশনা দিয়েছেন নীলফামারী জোনের উপ-পরিচালক মোঃ আবু তালেব মিঞা। ভবিষ্যতে নীলফামারী বীজআলু উৎপাদন জোন বাংলাদেশের মধ্যে একটি সম্ভাবনাময় জোন হিসেবে প্রতিষ্ঠিত হবে। বর্তমানে দণ্ডায়মান ফসলের সার্বিক অবস্থা ভালো পর্যায়ে রয়েছে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী গুণগত মানসম্পন্ন বীজআলু উৎপাদন করা সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে।
তিনি আরও বলেন "উৎপাদিত বীজআলু দেশের সাধারণ চাষীদের আলু উৎপাদনে সরবরাহের ঘাটতি পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎপাদিত বীজআলু সংরক্ষণের জন্য জেলার গাছবাড়ি সংলগ্ন নীলফামারী বীজ বর্ধন খামারের অভ্যন্তরে ২ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি বীজ আলু হিমাগারের নির্মাণ কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।


আরও খবর




ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ধুনটে বিএনপি'র ব্যানার ছেঁড়া ঘিরে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগ

নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠনের সভা

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান