
মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
রোববার (১ লা সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরে বাংলা নগরে কেন্দ্রীয় নেতাদের সাথে তিনি কুমিল্লার হোমনা- মেঘনা ও তিতাস উপজেলার বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিবরসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























