
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা-৩ মুরাদনগর হতে পাঁচবার নির্বাচিত সাবেক এমপি, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় ত্রাণ কমিটিতে ১৭লক্ষ ৭১ হাজার টাকা প্রদান করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাণ কমিটির আহ্বায়ক ডা: জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এর হাতে চেক তুলে দেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন।
এ সময় সাথে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক সরকার মজিব, মোঃ রাকিবুল হক রতন, মোঃ জহির সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ বাছির সরকার প্রমুখ।





























