
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার (৬৫) মারা গেছেন।শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিটে ধর্মপাশা উপজেলা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল হামিদ তালুকদারের গ্রামের বাড়ি মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনুই।
তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।





























