
মাসুম পারভেজ, স্টাফ রিপোর্টার। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১:০০ টায়, শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে, পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার মাটি ও মানুষের নেতা, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও সভাপতি, লালমনিরহাট জেলা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত মেহনতী মানুষের নেতা ব্যারিস্টার রাজিব প্রধান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আলহাজ্ব আব্দুল করিম প্রধান, আহবায়ক, পাটগ্রাম উপজেলা বিএনপি।উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন, মোস্তফা সালাউজ্জামান ওপেল, সভাপতি, পাটগ্রাম পৌর বিএনপি ।এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও পাটগ্রাম উপজেলার সর্বস্তরের নেতাকর্মীগন।





























