শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

বিশৃঙ্খলা থামছেই না ভিকারুননিসায়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতি, অ্যাডহক কমিটির মাধ্যমে ৬৯ জন শিক্ষক নিয়োগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মসহ নানা কারণে দীর্ঘ দিন থেকে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। নতুন করে যুক্ত হয়েছে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। আর এই পরিস্থিতির মধ্যেই ১৬৯ জন ছাত্রী ভর্তির দুর্নীতির চিত্র সামনে এসেছে।


এত কিছু ঘটে গেলেও প্রতিষ্ঠানটির শৃঙ্খলা রক্ষায় গভর্নিং বডি কোনও ভূমিকা পালন করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে গভর্নিং বডির দুর্নীতি, অযোগ্যতা এবং অধ্যক্ষের গাফিলতির কারণে বিশৃঙ্খলা থামছে না।



ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর দিবা শাখায় সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের লিখিত অভিযোগ করা হয় গত ৭ ফেব্রুয়ারি। পরদিন ৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, কমিটিকে ৭ কর্ম দিবস সময় দেওয়া হয়েছিল প্রতিবেদন দাখিলের জন্য।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মমতাজ বেগমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন শিক্ষক ড. ফারহানা খানম এবং শামসুন আরা সুলতানা। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় গত ২২ ফেব্রুয়ারি।


অভিযোগ উঠে যৌন হয়রানির অভিযোগের পর এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না অধ্যক্ষ বা গভর্নিং বডি। এই পরিস্থিতির মধ্যে গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) যৌন হয়রানির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে তড়িঘড়ি করে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই কাজটি দায়সারা গোছের। কারণ তদন্ত কমিটি সময়মতো প্রতিবেদন দাখিল করেনি। আর পরে দাখিল করলেও কোনও ব্যবস্থা না নিয়ে চুপচাপ ছিল গভর্নিং বডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল না হলে কিছুই হতো না।



তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘মোট ৭৭ জন ছাত্রীর মধ্যে ৬০ জন ছাত্রী শিক্ষক মুরাদের পক্ষে ইতিবাচক মন্তব্য করেন। আর ১৭ জন ছাত্রী নেতিবাচক মন্তব্য করেন।’


ছাত্রীদের কাছে লিখিত প্রশ্ন সরবরাহ করে এসব মন্তব্য নিয়েছে তদন্ত কমিটি। যৌন হয়রানি ও নিপীড়নের কথা উল্লেখ করেছে ১৭ জন ছাত্রী। অভিযোগ রয়েছে, ভয়ে অনেক ছাত্রী লিখিত প্রশ্নের উত্তর দিতে পারেনি।


সংশ্লিষ্টদের অভিযোগ, তদন্ত কমিটি ১৭ জন ছাত্রীর কাছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর আরও ৬০ জন ছাত্রীর কাছ থেকে বক্তব্য নিয়েছে যারা ভুক্তভোগী নন। এমনকি তারা জানেই না ওই শিক্ষকের আচরণ সম্পর্কে। অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে এভাবে তদন্ত করা হয়েছে। তাছাড়া তদন্ত কমিটি সুপারিশ করেছে শিক্ষককে কোনও শাস্তি না দিয়ে অধ্যক্ষর কার্যালয়ে সংযুক্ত করতে।


তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, ‘কোনও শিক্ষক নিজে বা তার সন্তান দ্বারা বা কোনও বর্তমান অথবা প্রাক্তন ছাত্রী দ্বারা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করলে (বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে বা অন্য কোনোভাবে) তা প্রমাণিত হলে তাদের আইনের আওতায় আনতে হবে, নতুবা শিক্ষার পরিবেশ নষ্ট হবে।


শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে ৩ জন ছাত্রীর আনা অভিযোগের ঘটনাগুলো এক বছর আগের হওয়ায় এবং তিনি পবিত্র হজ করার পর এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বিধায় তাকে বরখাস্ত না করে শেষবারের মতো সতর্ক করে অন্য কোনও শাখায় বদলি করা যেতে পারে। তাছাড়া অভিযোগকারীরা উপযুক্ত কোনও প্রমাণ দিতে না পারায় তার বিরুদ্ধে অন্য কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা যেতে পারে।


জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করছি না।’


ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুজন বলেন, ১৭ জন ছাত্রী যৌন হয়রানি ও নিপীড়নের কথা বলার পরও অভিযোগের প্রমাণ হয়নি তদন্ত কমিটি এ কথা বলে কীভাবে? তাছাড়া হজ করার পর এ ধরনের কাজ করেনি বলেই তাকে এখন আগের অপরাধ থেকে অব্যাহতি দিতে হবে?



বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘বয়সের নিম্নসীমা (৬+) ভর্তি নীতিমালায় উল্লেখ করা আছে। আর বয়সের উচ্চসীমা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারণ করতে বলা আছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিজেরাই বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে তা নিজেরাই মানেনি।’



এর আগে ২০১৯ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪৪৩ জন অতিরিক্ত ছাত্রী ভর্তি নিয়ে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। ওই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কেকা রায় চৌধুরী দায়িত্বে থাকাকালে ৬ থেকে ৮ জানুয়ারি প্রথম শ্রেণিতে ১৬২ জনকে ভর্তি করানো হয়। আর পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে হাসিনা বেগম দায়িত্বে থাকাকালে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হয় ২৮১ জন। এই দুই ভারপ্রাপ্ত অধ্যক্ষেরই ভর্তি ফরমে সই ছিল না। অভিযোগ ছিল গভর্নিং বডি জোর করে শিক্ষার্থী ভর্তি করায়। এই অতিরিক্ত ছাত্রী ভর্তির বিরোধিতা করলে ওই সময়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমের বিরুদ্ধে গভর্নিং বডি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অভিযোগ জানায়। ফলে হাসিনা বেগমের এমপিও বন্ধ করে দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। কিন্তু কোনও শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়নি। আর কেকা রায়ের বিরুদ্ধে আজও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময়ের ও বর্তমান গভর্নিং বডি এ ব্যাপারে উদ্যোগও নেয়নি।


নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কিন্তু তা করা হয়নি। কর্তৃপক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে বলা হয়েছে, হাসিনা বেগম সিনিয়র শিক্ষক হলেও তার বিরুদ্ধে অতিরিক্ত ছাত্রী ভর্তির অভিযোগ ছিল। অথচ তথ্য বলছে— কেকা রায় চৌধুরী দায়িত্বে থাকাকালে গত ৬ থেকে ৮ জানুয়ারি প্রথম শ্রেণিতে ১৬২টি ভর্তি করানো হয়েছে। অথচ তাকেই দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ।


২০২২ সালের অ্যাডহক কমিটি ৬৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ওই সময় সরকারের একজন সচিব ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি। এই নিয়োগ নিয়ে অভিযোগ উঠলেও ব্যবস্থা নেয়নি পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি। বর্তমান কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় কমিশনার। সরকারের বড় বড় কর্মকর্তারা গভর্নিং বডির সভাপতি ও সরকারি কলেজের অধ্যক্ষ থাকার পরও বিশৃঙ্খলা বন্ধ হয়নি।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘সরকারের বড় কর্মকর্তারা গভর্নিং বডির সভাপতি থাকার পরও প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলায় আনা যাচ্ছে না। শিক্ষক নিয়োগ, ছাত্রী ভর্তিতে দুর্নীতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মসহ নানা কারণে বিশৃঙ্খলা থামছে না। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে।


প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলায় আনতে গভর্নিং বডির ভূমিকার বিষয়ে জানতে চাইলে গভর্নিং বডির সদস্য মৌসুমী খান বলেন, ‘গভর্নিং বডির চেয়ারম্যান ঢাকার বিভাগীয় কমিশনার, তিনি ভালো মানুষ কিন্তু সময় পান না। তাছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের আরও একটু বুঝে-শুনে পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে বিশৃঙ্খলা হতো না। অধ্যক্ষ গভর্নিং বডির সঙ্গে সময় কম দেন। প্রায়ই তিনি বলেন, অসুস্থ আছি। উনি যদি ভূমিকা নিতেন তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না।’


বিশৃঙ্খল পরিস্থিতি ও নানা দুর্নীতির বিষয়ে গভর্নিং বডির সদস্য গোলাম বেনজীর পলাশ বলেন, ‘অনিয়ম করে শিক্ষার্থী ভর্তি না করানোর জন্য আমি লিখিতভাবে অধ্যক্ষকে জানিয়েছিলাম। কিন্তু তারপরও ভর্তি করা হয়েছে।’


যৌন হয়রানি প্রসঙ্গে গোলাম বেনজীর পলাশ বলেন, ‘যৌন হয়রানির বিষয়টি নিয়ে আমি জানার পরপরই অধ্যক্ষকে জানিয়েছি। তদন্ত কমিটি করা হয়েছে কিন্তু আমি জানতে পারিনি, পরে জেনেছি। সংশ্লিষ্ট শিক্ষককে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে, সেই চিঠি আমাকে দেওয়া হয়নি। সবকিছু আমি একা করতে পারি না। অধ্যক্ষের নিয়ন্ত্রণ কম, পুরোপুরি নিয়ন্ত্রণ থাকলে এ অবস্থা হতো না। অধ্যক্ষ সময় দিলে বিশৃঙ্খলা হতো না। আমাকে অনেক ক্ষেত্রেই সংযুক্ত করা হয় না। সভাপতিকে তথ্য দিলে তিনি দ্রুত ব্যবস্থা নেন। কিন্তু সভাপতি হয়তো অনেক তথ্যই সময়মতো পান না।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান