
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় বন্দরে সড়ক দুর্ঘটনায় তাহসিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমববার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল নামক এলাকায় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত তানিম জানান, তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলো। বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় ইউটার্ন নেয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় তাহসিন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।





























