
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায়, আরএমটিপি প্রকল্পে- এমএমএস সংস্থার মাধ্যমে মাধাইনগর ইউনিয়নের ২৫ জন মৎস্য চাষী সদস্যকে ২৩ সেপ্টেম্বর-২০২৪ ইং সোমবার দিন ব্যাপি বন্যা ও দুর্যোগের সময় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য খামারে অপ্রচলিত রাসায়নিক পদার্থ / এন্টিবায়োটিক, রাসায়নিক, সার, খাবার মাত্রাতিরিক্ত প্রয়োগের ক্ষতিকর প্রভাব বিষয়ক প্রশিক্ষণ।
প্রশিক্ষণটি তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
বন্যা ও দুর্যোগের সময় মৎস্য সম্পদ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন-(ভিসিএফ) আশিক আল ফয়সাল, এম,এন্ড ই কর্মকর্তা মোঃআহাদুজ্জামান আহাদ, এ,ভি,সি,এফ মোঃ সিরাজুল ইসলাম।





























