
মাসুদ রানা: সুজানগর
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সাহসী ভূমিকায় রাখায় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো: মাসুন বিল্লাহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। শুক্রবার ১৬ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে কাজিরহাট ফেরিঘাটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । এর পর মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে পাবনার সুজানগর বেড়া এরিয়ায় বিজয় মিছিল করেন। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেল শোভা যাত্রার মাধ্যমে তাকে তার এলাকা সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে বামুন্দী গ্রামে নিয়ে আসেন। পরে তার নিজ মাতৃভূমি বামুন্দী গ্রামে সংবর্ধনার আয়োজন করা হয় এবং ফুল দিয়ে অভ্যার্থনা জানান। প্রোগাম শেষে প্রায় ১ হাজার মানুষের খাবার আয়োজন করেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রনেতা মো. মাসুম বিল্লাহ বলেন আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার বিজয় উল্লাস করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রোশে আপনার প্রতিবেশীর বাড়িতে হামলা করবেন না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়ার কঠোর নির্দেশনা রয়েছে কোনো সংখ্যালঘু ভাইদের বাড়িতে বা উপাসনালয়ে হামলা করা যাবে না। খুনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছি । পাবনার সুজানগর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ এবং দখলবাজ মুক্ত করতে পারবো ইনশা আল্লাহ। খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যা মামলা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তারের শিকার হয়েছেন এবং কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁদের দ্রুত কারামুক্তির দাবি জানাচ্ছি। তিনি উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা কোনোদিন ভুলবো না। আমি যে ভালোবাসা পেয়েছি ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। ভালোবাসার প্রতিদান আমি ভালোবাসা দিয়েই দেব ইনশা আল্লাহ।





























