
আমিনুল ইসলাম
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়ননে মোট ৫০ টি পরিবারের পাশে দাঁড়াতে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান কুমিল্লা অস্থায়ী ক্যাম্প থেকে গত ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকালে বরুড়ায় রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার অফিসে বরুড়া সদরে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ বরুড়া উপজেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় করেন এই এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আতাউল্লাহ মাদানী, হাফেজ নাছির আহমেদ, বশির আহমেদ, মাওঃ ইলিয়াস আহমেদ, মাওঃ আমিনুল ইসলাম, হাফেজ আল আমিন, হাফেজ জাহিদুল ইসলাম, কারী জসিম উদ্দিন, ইন্জিনিয়ার মাসুম, কারী ইউসুফ, আব্দুল আজিজ, হাফেজ আব্দুল জলিল সহ উপস্থিত সকলের সাথে সংগঠনের বিষয়ে আলোচনা শেষে বরুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ৫০ জন্য বন্যার পানিতে আটকিয়ে পাড়া মানুষের মাঝে ভালোবাসা অর্থাৎ নগদ অর্থ তুলে দেন। জানা যায় আগেও তাকওয়া ফাউন্ডেশন দেশের যে কোন দুর্যোগময় সময় মানুষের পাশে দাঁড়িয়েছে ফাউন্ডেশন এর চেয়ারম্যান
মাওলানা গাজী ইয়াকুব বলেন দেশের এ এ জাতির যতগুলো দুর্যোগই দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ মানবতার ডাকে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছি বলে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও নিজেকে ধন্য মনে করছি আসলে আমরা দুনিয়াতে থাকবোই বা কয়দিন মানুষ মানুষের জন্য এ কথাটা যেমন সত্য তেমনি আখেরাতে চিন্তা করে হলেও আমাদের অসহায় মানুষ দের পাশে দাঁড়ানো উচিত, এখনো আমরা যারা ভালো অবস্থানে আছি আমরা যদি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে না পারি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব।





























