
মোঃ নিয়াজ মাখদুম, চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২-ই রবিউল আউয়াল রাসূলে পাক সাঃ এর মওলুদ শরীফ উপলক্ষে "হুব্বে রাসূল সাঃ র্যালী" অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬-ই সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার জিরো পয়েন্ট এসে এ র্যালী শেষ হয়।
বিশ্বমানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামীন, হযরত মুহাম্মদ মোস্তফা সাঃ এর মওলুদ শরীফ বিশ্বের মুসলিমদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ও সমাদৃত। বিশ্বের প্রতিটি দেশেই তাৎপর্যের সাথে পালিত হয় বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পালিত হয় হুব্বে রাসুল সাঃ র্যালী।
র্যালীটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে কাটা পাহাড় দিয়ে শহিদ মিনার এলাকায় পৌঁছে, সেখান থেকে বঙ্গবন্ধু উদ্যান দিয়ে টিচার্স হাউজিং এরিয়া হয়ে আবার জিরো পয়েন্ট এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
র্যালী তে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সমস্বরে রাসুলুল্লাহ সাঃ এর ভালোবাসায় বিভিন্ন নাত পরিবেশন করে এবং নিম্নলিখিত স্লোগান দেয় "নারায়ে তাকবির, আল্লাহু আকবর" "তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা" "প্রিয় নবী, বিশ্বনবী, আস সালাম আস সালাম" "দয়ার নবী, মায়ার নবী, আস সালাম আস সালাম" "শান্তির দূত বিশ্বনবী, আস সালাম আস সালাম" রহমাতুললিল আলামীন, আস সালাম আস সালাম" "বিশ্বনবীর আদর্শে, চলবো মোরা এক সাথে।"
র্যালী শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক সাহেব বলেন, "তোমাদেরকে ইসলামের সাংস্কৃতি গুলো তুলে ধরতে হবে। তোমরা যারা ইসলামকে মেনে চল সকল ছাত্র-ছাত্রীদের কে একটি প্লাটফর্মে আসতে হবে।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থী কেফায়েতুল্লাহ এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।





























