শিরোনাম
মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

চকরিয়া সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি স্থানীয়দের

প্রকাশিত:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



পাহাড়ি জনপদে রাত নামলেই আতঙ্ক
ধারাবাহিক ডাকাতি–খুনে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
দ্রুত পুলিশ ফাঁড়ির দাবি—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

ইয়ার রহমান আনান: কক্সবাজার ব্যুরো


কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ক্রমবর্ধমান ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ড ঠেকাতে দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।পাহাড়ি জনপদ হওয়ায় রাত নামলেই এই এলাকায় আতঙ্ক ছড়ায়, ভয়ে পথ চলেন সাধারণ যাত্রীরা।

ইউনিয়নটিতে রয়েছে দৃষ্টিনন্দন পর্যটন স্পট ‘নিভৃতে নিসর্গ পার্ক’, প্রতিদিনই যেখানে ভ্রমণপিপাসুরা ভিড় করেন। কিন্তু সন্ধ্যার পর সুরাজপুর-মানিকপুর সড়ক যেন ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়। স্থানীয়দের অভিযোগ—আঁধার নামলেই ওঁত পেতে থাকা আন্তঃজেলা ডাকাতদলের হামলার শিকার হন যাত্রী ও পথচারীরা। এতে প্রতিনিয়ত বিঘ্ন ঘটে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বাভাবিক যাতায়াতে।

সচেতন মহল বলছে, টহল পুলিশের উপস্থিতি থাকলেও বেশিরভাগ সময়ই ডাকাতদের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গত এক বছরে মর্মান্তিক মৃত্যু, ছিনতাই, মারধর ও বাইক লুট—এমন বহু ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

সম্প্রতি ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, বুধবার রাতে নিভৃত নিসর্গ পর্যটন স্পটের অদূরে সেগুনবাগান এলাকায় এক ব্যবসায়ীকে মারধর করে হত্যা চেষ্টা এবং তার মোটরসাইকেল ও টাকা লুটের ঘটনা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এর আগে গত এক বছরে বিভিন্ন সময় বহু ডাকাতি সংঘটিত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এরও আগে ১৫ এপ্রিল ২০২৪ ইং, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সেলিম (৪৩) ও শফিউল আলম (৪৪) নামে দুজনকে কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়নের উত্তর পাড়া নবীন ক্লাব এলাকায়। ধারাবাহিক এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

সম্প্রতি গত ১০ নভেম্বর ২০২৫ ইং, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন সড়কে রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত ‘মানবিক পাঠশালা ইউথ ফাউন্ডেশন’ সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইরানুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক আলভি স্বাক্ষরিত একটি লিখিত আবেদনপত্র কক্সবাজার জেলা প্রশাসক বরাবর দাখিল করেছে।

স্থানীয়দের ভাষ্য-“আমাদের এলাকায় নির্দিষ্ট কোনো পুলিশ ফাঁড়ি নেই। তাই ডাকাতি-ছিনতাই, চুরি, খুনসহ অপরাধ বেড়েই চলেছে। আমরা দ্রুত এর থেকে পরিত্রাণ চাই।”

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,“ওই ইউনিয়নে কোনো স্থায়ী পুলিশ ফাঁড়ি না থাকায় ডাকাত দমনে বিগ্ন ঘটে।আমরা ও চাই সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে একটা পুলিশ ফাঁড়ি হউক।বিষয়টি পক্রিয়াধীন,তবে চকরিয়া থানার একটি টহল টিম নিয়মিত পাহারা দিচ্ছে। ডাকাত দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন,
“সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।পরিস্থিতি বিবেচনায় পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
প্রয়োজনীয় রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।পুলিশ ফাঁড়ির বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে।


আরও খবর




শেষ রক্ষা হলো না অরক্ষিত নজরখালি বাঁধ,পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় হাওরের ফসল

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

শেষ রক্ষা হলো না অরক্ষিত নজরখালি বাঁধ,পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় হাওরের ফসল

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ