শিরোনাম
বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:


বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের আয়োজনে ‘বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


১০ ডিসেম্বর (বুধবার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব সুলতান আহমদ হলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে মহাসচিব সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল (ম.জি.আ)। 


মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (ম.জি.আ)।


গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুফিবাদই ইসলামের নির্যাস। ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শন সুফিবাদ যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে আসছেন আউলিয়ায়ে কেরাম। সুফিবাদী দরবেশ ওলী বুজুর্গগণ উগ্রতা নয় বরং মানবিক ইসলামের প্রতিনিধিত্ব করে আসছেন। সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখাই সুফিবাদীদের দর্শন ও শিক্ষা। তাই অশান্ত সংঘাতপীড়িত বিশ্বে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে সুফিবাদী মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে। 


বক্তারা সুফিবাদীদের আস্তানা মাজার খানকায় হামলাকারীদের অবিলম্বে বিচার করা, মব সন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ খুন থামানোর এবং সব মতাদর্শের মানুষ যাতে নির্বিঘ্নে আচার উৎসব পালন করতে পারে তার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। বক্তারা দেশের বর্তমান বৈরী পরিস্থিতিতে সুন্নি সুফিবাদী তরিকতপন্থীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন। বৈঠকে স্বাগত বক্তব্য দেন ফোরামের ভাইস চেয়ারম্যান সুফি গবেষক এস এম বরকত আকাশ। 


প্রধান অতিথি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল বলেন, সুফিবাদী সুন্নি তরিকতপন্থিরা ইসলামের শান্তির দর্শনে বিশ্বাসী। আমরা গায়ে পড়ে কারো সঙ্গে ঝগড়া করি না। অথচ আমরা সুফিবাদীরা আজ আক্রান্ত হচ্ছি উগ্রবাদীদের দ্বারা। এই মুহূর্তে আমাদের মজবুত ঐক্য প্রয়োজন। আল্লামা সৈয়দ অছিয়র রহমান বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতই ইসলামের মূলধারা ও প্রকৃত নাজাতের পথ। সুন্নি মতাদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ রানা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুন্নি সুফিবাদীদের সুদৃঢ় ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধ না হলে আগামী দিনেও সমূহ বিপর্যয় নেমে আসতে পারে। 


ফোরামের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরিফের আওলাদ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিকসহ পদস্থ ব্যক্তিবর্গের মধ্যে আলোচনায় অংশ নেন আল্লামা হাফেজ শাহ আলম নঈমী, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসানী মাইজভা-ারী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড. আল্লামা আনোয়ার হোসাইন, শাহজাদা মুহাম্মদ আমির উদ্দিন আমিরী, শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ, শাহজাদ রেজাউল করিম সুমন ইয়াকুবী, শেখ ফায়সাল করিম মাইজভা-ারী, আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আল্লামা আতাউল মোস্তফা রেজভী, ডা. মওলানা ইয়াকুব মাইজভা-ারী, ফুলকলির জিএম এম এ ছবুর, শাহাজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া, শাহজাদা মাওলানা সৈয়দ শাহজাহান মাইজভা-ারী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ ইলিয়াস সোহেল, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আজগর, মুহাম্মদ রিদুয়ান হৃদয়, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নাজমুল হুদা সাকিব, আনিস মুহাম্মদ বিবলু প্রমুখ। 


মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী।


আরও খবর




রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার