শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
গ্রীষ্ম, রমজান ও সেচ মৌসুম

চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হলো গ্রীষ্ম, রমজান ও সেচ মৌসুম। এই সময়ে দেশে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা সর্বোচ্চ মাত্রা ছুঁয়ে যায়। মধ্য ফেব্রুয়ারিতে তাপমাত্রা বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। আগামী মাসে গরম আরও বাড়বে, সে সঙ্গে রমজান ও সেচ মৌসুম শুরু হবে এক সঙ্গে। সে সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গত বছর গ্রীষ্মকালে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে বেশ বেগ পেতে হয়। ফলে রাজধানীসহ সারা দেশে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করতে হয়। এবারও ডলার সংকট চলমান রয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি সরবরাহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


তারা বলছেন, আসন্ন গ্রীষ্মে লোডশেডিং গত বছরের মতো বা তার চেয়েও খারাপ হতে পারে। এ ছাড়া চলতি বছর বৃষ্টি কম এবং গত বছরের চেয়ে গরম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যা বিদ্যুৎ বিভাগের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।


আগামী তিন মাসের আবহাওয়া পরিস্থিতি বিষয়ক আগাম বার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর বাইরেও দেশে ৩-৫টি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে সঙ্গে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।


বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বারের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হবে। আবার চাহিদাও বেড়েছে। প্রতি বছর প্রায় ১ হাজার মেগাওয়াট চাহিদা বৃদ্ধি পায়। মূল হচ্ছে জ্বালানির যোগান। ডলার সংকট চলছে, তারপরও অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ১৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হবে। সর্বোচ্চ চাহিদার সময়ে পাওয়ার গ্রিড কোম্পানির তথ্যানুযায়ী, গত ডিসেম্বর মাসে ডে পিক আওয়ারে গড়ে উৎপাদিত হয়েছে ৮ হাজার ৮০০ মেগাওয়াট আর ইভিনিং পিক আওয়ারে উৎপাদিত হয়েছে ৯ হাজার ৯৩৯ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদিত হয়েছে ৪ ডিসেম্বর ১০ হাজার ৯২১ মেগাওয়াট আর সর্বনিম্ন উৎপাদিত হয়েছে ১৭ ডিসেম্বর সকাল ৬টায় ৫ হাজার ৬৩৫ মেগাওয়াট। গ্যাস থেকে গড়ে উৎপাদিত হয়েছে ৩ হাজার ৭৮ মেগাওয়াট আর ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত হয়েছে ৭৮ মেগাওয়াট, ফার্নেস ও ডিজেলে ৩৬৬ ও ৮ মেগাওয়াট। নানা কারণে ১৭ হাজার ৭৮৬ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। এতে দেশের ১৫টি সাব স্টেশন এলাকায় ৬৮০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।


পিডিবির তথ্যানুযায়ী, গত শনিবার সরকারি বন্ধের দিন ইভিনিং পিক আওয়ারে চাহিদা ছিল সর্বোচ্চ ১০ হাজার ৭৩২ মেগাওয়াট। গ্যাস সরবরাহ করা হয়েছে ৮২৭ মিলিয়ন ঘনফুট। সর্বোচ্চ চাহিদার সময়ে ১ হাজার মিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস সরবরাহ করতে হবে।


পিজিসিবির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিনই কোথাও না কোথাও লোডশেডিং হচ্ছে। ঘাটতি ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় সর্বোচ্চ ঘাটতি ছিল ৫৬৮ মেগাওয়াট। জ্বালানি বিভাগ বলছে, চলতি বছর সব মিলিয়ে বিদ্যুতের চাহিদা গত বছরের চেয়ে দেড় হাজার মেগাওয়াট বৃদ্ধি পাবে। এ সময় বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার ৮০০ মেগাওয়াট। তবে গত বছরের ১৯ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। গত বছর গ্রীষ্মকালে সারা দেশে ব্যাপক লোডশেডিং করতে হয়।


পাওয়ার সেল বলছে, সম্ভাব্য ১৭ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসের চাহিদা ধরা হয়েছে ১ হাজার ৭৬০ মিলিয়ন ঘনফুট, যা ন্যূনতম ১ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট হতে পারে। এ ছাড়াও ফার্নেস অয়েলের চাহিদা ১ লাখ ৫৪ হাজার ৯৫০ টন এবং ডিজেলের চাহিদা ১৫ হাজার ৬০০ টন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ন্যূনতম দুই মাসের উৎপাদন ক্ষমতা রাখার জন্য জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পেট্রোবাংলা এবং বিপিসির সঙ্গে সম্ভাব্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য বৈঠক হয়েছে। এই বছর ১৬ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। সর্বোচ্চ চাহিদার সময়ে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলো চালানো হবে।


এ বিষয়ে বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন  বলেন, বর্তমান পরিস্থিতি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য চ্যালেঞ্জিং। সতর্কতার সঙ্গে এটিকে মোকাবিলা করতে হবে। রাতারাতি ডলার সংকটের সমাধান হবে না। তবে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করতে ডলারের যোগান দিতে হবে।


এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন  বলেন, আমরা প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। গত বছর ১৫ হাজার ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ করেছি। নতুন বিদ্যুৎকেন্দ্র এসেছে। তেল ও গ্যাসের সরবরাহ কীভাবে বাড়ানো যায় সেটি নিয়ে পেট্রোবাংলা এবং বিপিসির সঙ্গে বৈঠক করেছি। আশা করি চাহিদা পূরণ করতে পারব। এবার গত বছরের চেয়ে ১ হাজার মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারব। তিনি বলেন, গত বছর লোডশেডিং সহনশীল পর্যায়ে ছিল। এবার যদি কিছু শর্টও পড়ে সেটি গতবারের মতো লোডশেডিং সহনশীল পর্যায়ে থাকবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গত বার চলেনি, এবারও লাগবে না। তবে এবার সর্বোচ্চ চাহিদার সময়ে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো হবে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান