শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

দাবি আদায়ের দেড় বছরে ১১শ'র বেশি সড়ক অবরোধ, শাহবাগই বন্ধ ছিল ৩৫০ দিন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গত দেড় বছরে বিভিন্ন দাবিতে এক হাজার একশ’ বারেরও বেশি সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল—রাস্তা অবরোধের দৌঁড়ে পিছিয়ে নেই কেউ। শুধু রাজধানীর শাহবাগেই ব্লকেড ছিল অন্তত ৩৫০ দিন। বিশেষজ্ঞদের মতে, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের প্রবণতাই এসব আন্দোলনের মূল কারণ।


সর্বশেষ গত ১৪ জানুয়ারি রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী এক নারী। একই দিনে সাইন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। একপর্যায়ে যাত্রীদের তোপের মুখেও পড়তে হয় আন্দোলনকারীদের।


পত্রপত্রিকার খবর বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দাবিতে এক হাজার একশ’ বারের বেশি সড়ক অবরোধ হয়েছে। যখন-তখন রাস্তা আটকে আন্দোলনের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ঢাকাবাসী।


গত ১৭ মাসে সবচেয়ে বেশি অবরোধের ঘটনা ঘটেছে শাহবাগ এলাকায়। হিসাব অনুযায়ী, রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কটি অন্তত ৩৫০ দিন বন্ধ ছিল। সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি সবচেয়ে বেশি চাপে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজপথের এসব আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হয়েছে তাদের।


এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, এসব পরিস্থিতিতে খুব বেশি বলপ্রয়োগের সুযোগ থাকে না। তাই আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ না করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, রাস্তাঘাট অবরোধ করে স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারলেই দাবিদাওয়া আদায় সম্ভব। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের লোকজনও এসব কর্মকাণ্ডে ইন্ধন দেন।


তবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই রাজপথ বারবার স্থবির করার সুযোগ নিচ্ছে বিভিন্ন মহল—এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। তিনি বলেন, “যে বিষয় নিয়ে প্রতিবাদ হচ্ছে, সেটি যত দ্রুত সমাধান করা যায় ততই সরকারের জন্য মঙ্গল। উন্নত দেশগুলো এই কৌশলেই পরিস্থিতি সামলায়।”


বিশ্লেষকদের মতে, ব্লকেড নিষিদ্ধ করার চেয়ে বরং এ ধরনের আন্দোলন যেন বারবার না হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। 


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান