শিরোনাম
মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

দাগনভূঞায় ডিপ্লোমা ডাক্তারের বিরুদ্ধে দায়িত্ব অবেহেলার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দাগনভূঞা  প্রতিনিধি: 

ফেনীর দাগনভূঞা উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ডাক্তার মিজানুর রহমান ব্যক্তিগত সহকারী ছাড়া রোগী দেখেন না। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তিনি পার্সোনাল সহকারি নিয়োগ দেন তমা নামে এক নারীকে। প্যাডে সাইন দিয়ে রেখে দেওয়া সেই প্রেসক্রিপশন প্যাডে যথারীতি রোগী দেখছেন তমা। কর্তৃপক্ষের নিয়মকে তোয়াক্কা না করে সহজ সরল রোগীদের বোকা বানিয়ে রোগী দেখছেন ডাক্তার মিজানুর রহমান ও তমা। এ নিয়ে সম্প্রতি অভিযোগ উঠেছে রোগী দেখা নিয়ে। অনেকেই দেখছেন এটিকে অপচিকিৎসা হিসেবে।

সরেজমিনে জানা যায়, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে প্রতিদিন গড়ে পাঁচশ অধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন। হাসপাতালে ছয় নম্বর কক্ষে ডিপ্লোমা ডাক্তার মিজানুর রহমান যথারীতি বসলেও তিনি গত ৩মাস যাবত তমা নামে এক মহিলাকে নিজ কক্ষে বসান। তমা এক সময়ে এ হাসপাতালে ইন্টার্নি করেছেন। ডাক্তার মিজান সেই সুযোগকে কাজে লাগিয়ে তমাকে দিয়ে রোগী দেখাচ্ছেন যেখানে অনেক জটিল রোগীগনও চিকিৎসাসেবা নিতে আসেন প্রতিনিয়ত। এ সুযোগে ডাক্তার মিজান কর্তব্যরত অবস্থায় ঘন্টার পর ঘন্টা সময় কাটান বাহিরে। এছাড়া ডাক্তার মিজান গত বছর বিভিন্ন অনিয়ম, যথাসময়ে রোগী না দেখা ও হাসপাতালে না আসা, ইমার্জেন্সিতে ডিউটি না করা, আওয়ামী শাসনামলে উচ্চমহলের রাজনৈতিক প্রভাব বিস্তার, আবাসিক ভবনে অনৈতিক কর্মকান্ডসহ ক্ষমতার দাপট ব্যবহার করতেন তিনি।  হাসপাতালের উর্ধতন কতৃপক্ষ কিছু বিষয়ে অবগত হলে ২০২৩ সালে বদলি করেন সুজাতপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে থেকে আবার যোগদান করেন দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেকমো প্রতিনিধিত্বকারী ডাক্তার মিজানুর রহমান যা ইচ্ছে তাই বাস্তবায়নে হাসপাতালের নিয়মনীতি ভঙ্গ করছেন এমন মন্তব্য কর্তব্যরত চিকিৎসকদের। 

এ বিষয়ে ডাক্তার মিজানুর রহমান জানান, এ্যাসিসটেন্ট রেখেছি রেজিষ্টার খাতা লিখার জন্য। তমা কোন রোগী দেখেন না। আমাকে সহযোগিতা করার জন্য রেখেছি। ব্যক্তিগত সহকারী রাখলে কতৃপক্ষের অনুমতি লাগে এমনটা আমার জানা নেই। সাদা প্যাডে স্বাক্ষর কেন রেখেছেন জানতে চাইলে তা অস্বীকার করেন। রাখলেও তা দোষের কিছু নয় বলেও জানান তিনি। প্রেসক্রিপশন প্যাডে মিজান লেখা স্বাক্ষরিত প্যাডে তমা চিকিৎসাপত্র হিসেবে বিভিন্ন ঔষধ লিখছেন এ বিষয়ে সত্যতা স্বীকার করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান কর্তৃপক্ষকে না জানিয়েই সহকারী তমাকে দিয়ে রোগী দেখাচ্ছেন বিষয়টি অবগত হয়েছি তবে এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত। কিছু অনিয়মের বিষয়ে তাকে ইতিপূর্বে সতর্ক করা হয়েছিল। তিনি এমন কর্মকান্ড অব্যাহত রাখলে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা সহ প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


আরও খবর




ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল