শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ঢাকায় অপ্রতিরোধ্য অটোরিকশা, কিলোমিটারপ্রতি ভাড়া বিমানের চেয়েও বেশি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজধানী ঢাকায় বেড়েছে ব্যাটারিচালিত রিকশার চলাচল। চালকদের শারীরিক পরিশ্রমের চাপ এড়াতে বিকল্প হিসেবে শুরু হলেও পাল্লা দিয়ে বাড়ছে অটোরিকশার সংখ্যা। এতে যানজট সৃষ্টির পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনাও।


এছাড়াও নিয়ন্ত্রণহীনভাবে বিস্তার লাভ করা এসব রিকশার ব্যাটারির বিষাক্ত বর্জ্য দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য ঝুঁকিসহ একাধিক সংকট তৈরি করছে।


এ সংক্রান্ত এক গবেষণার ফল প্রকাশ উপলক্ষে রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন।


সভায় পরিবহন পরিকল্পনাবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নগর গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, নির্মাতা প্রতিষ্ঠান, গ্যারেজ মালিক এবং রিকশাচালকরাও অংশ নেন।


‘আরবান মবিলিটি স্টাডি: রিকশা ইন ট্রানজিশন’শীর্ষক এই গবেষণায় বলা হয়, ঢাকার পরিবহন ব্যবস্থা এমন গতিতে বদলাচ্ছে, যার সঙ্গে নীতিনির্ধারণী কাঠামো তাল মেলাতে পারছে না।


গবেষণায় বলা হয়, দীর্ঘদিনের যানজট ও অপর্যাপ্ত গণপরিবহনে জর্জরিত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা ধীরে ধীরে প্যাডেলচালিত রিকশার জায়গা দখল করেছে। এই পরিবর্তনের পেছনে সরকারি পরিকল্পনার চেয়ে বেশি ভূমিকা রাখছে শ্রমবাজারের বাস্তবতা, যাত্রীদের চাহিদা এবং গ্যারেজভিত্তিক প্রণোদনা। গবেষকেরা বলছেন, ব্যাটারিচালিত অটোরিকশা এমনভাবে বিস্তার করেছে, যা প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে।


গবেষণায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৩৮৪ জন রিকশাচালক, ৩৯২ জন যাত্রী ও ৬৩টি গ্যারেজের মালিকের মতামত নেওয়া হয়েছে।


গবেষণার ফল উপস্থাপন করে ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার বলেন, ব্যাটারিচালিত রিকশা এখন আর সাময়িক কোনও ঘটনা নয়, এটি এখন নগর বাস্তবতা। তার মতে, অস্বীকার বা দমনমূলক অভিযানের বদলে এখন প্রয়োজন কাঠামোবদ্ধ ও ধাপে ধাপে নিয়ন্ত্রণ ব্যবস্থা।


গবেষণায় দেখা গেছে, বয়সে অপেক্ষাকৃত তরুণরাও ব্যাটারিচালিত রিকশা চালানোর দিকে ঝুঁকছেন। রাজধানীর ব্যাটারিচালিত রিকশার ৩৪ শতাংশ চালক ২৬ থেকে ৩৫ বছর বয়সি। অপেক্ষাকৃত বয়স্ক চালকেরা এখনও প্যাডেল রিকশাই বেশি চালান।


অভিজ্ঞতার ব্যবধান আরও প্রকট। ব্যাটারিচালিত রিকশার প্রায় ৬০ শতাংশ চালকের অভিজ্ঞতা দুই বছরের কম, বিপরীতে প্যাডেল রিকশাচালকদের গড় অভিজ্ঞতা প্রায় ১৫ বছর। গবেষকদের মতে, কম অভিজ্ঞ চালক ও তুলনামূলক বেশি গতি— এই দুইয়ের সমন্বয় সড়ক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।


গবেষণায় দেখা গেছে, নতুন চালকদের প্রায় ৭৫ শতাংশই ব্যাটারিচালিত রিকশা বেছে নিচ্ছেন। তারা মূলত তাৎক্ষণিক আয়ের সুযোগে হিসেবে এই পেশা বেছে নিচ্ছেন। এটি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের ঘাটতির প্রতিফলনও বলে গবেষকরা উল্লেখ করেছেন।


অর্থই এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। ব্যাটারিচালিত রিকশা চালকদের ৫৭ দশমিক ৮ শতাংশ জানিয়েছেন, রিকশা বদলের পর তাদের আয় বেড়েছে। প্যাডেল রিকশাচালকদের ক্ষেত্রে এই হার মাত্র ৩১ দশমিক ৮ শতাংশ। দৈনিক কাজের পরিমাণেও পার্থক্য চোখে পড়ার মতো— প্রায় ৪০ শতাংশ ব্যাটারিচালিত রিকশা চালক দিনে ৩১ থেকে ৫০টি ট্রিপ শেষ করেন, যেখানে প্যাডেল রিকশার ক্ষেত্রে এই হার মাত্র ১২ দশমিক ৬ শতাংশ।


নিজস্ব ব্যাটারিচালিত রিকশা থাকলে একজন চালকের দৈনিক গড় আয় ৯৭০ টাকা। তবে যারা ভাড়া নিয়ে রিকশা চালান, তাদের নিট আয় ৪১৮ টাকা। কারণ, ব্যাটারিচালিত রিকশার দৈনিক ভাড়া গড়ে ৪১৪ টাকা, যা প্যাডেল রিকশার দৈনিক ভাড়ার প্রায় তিনগুণ।


মালিকানা এখনও অধিকাংশ চালকের নাগালের বাইরে। মাত্র ২১ শতাংশ চালক নিজের রিকশার মালিক। যারা কিনেছেন, তাদের ৫১ শতাংশই এনজিও বা ক্ষুদ্রঋণের ওপর নির্ভর করেছেন, যা ঋণঝুঁকির আশঙ্কা তৈরি করছে।


যাত্রীদের দিক থেকেও ব্যাটারিচালিত রিকশার চাহিদা বাড়ছে। গবেষণায় দেখা গেছে, যাত্রীদের ১৭ দশমিক ৩ শতাংশ কাজের জন্য রিকশা ব্যবহার করেন এবং ১৩ দশমিক ৮ শতাংশ যাত্রী গণপরিবহনে সংযোগের জন্য।


৭৪ শতাংশ যাত্রী দ্রুত পৌঁছানোর জন্য ব্যাটারিচালিত রিকশা বেছে নেন। নিরাপত্তা ও গতি বেছে নিতে বললে ৯৩ শতাংশ যাত্রী গতিকেই অগ্রাধিকার দেন, যদিও ৮২ শতাংশ নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন।


প্রধান ব্যবহারকারীরা হলেন মাসিক ২০–৩০ হাজার টাকার আয়ের যাত্রীরা, যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।


যাত্রীদের অভিজ্ঞতা অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশায় দুর্ঘটনার হার এবং ভয়াবহতা প্যাডেল রিকশার তুলনায় বেশি। ২১ শতাংশের বেশি যাত্রী এসব দুর্ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে দেখেছেন, যেখানে প্যাডেল রিকশার ক্ষেত্রে এই হার মাত্র ৮ দশমিক ৫ শতাংশ।


তবে, ব্যাটারিচালিত রিকশার চালকরা তুলনামূলক কম দুর্ঘটনার কথা জানিয়েছেন। গবেষকরা মনে করছেন, অভিযান বা রিকশা জব্দের ভয়ে অনেক চালক প্রকৃত তথ্য গোপন করেন।


যানজটের বিষয়েও ৬২ শতাংশ মানুষ ব্যাটারিচালিত রিকশাকে দায়ী করেছেন। তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, আসল সমস্যা হলো অবৈধ পার্কিং, সড়ক দখল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থা।


ভয়েস ফর রিফর্মের ফাহিম মাশরুর বলেন, ব্যাটারিচালিত রিকশা শহরে কর্মসংস্থানের ঘাটতি পূরণ করছে। তবে তিনি সতর্ক করে বলেন, লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যেন আরেকটি ‘সিন্ডিকেটনির্ভর’ ব্যবস্থায় পরিণত না হয়।


ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. সেলিম খান বলেন, নির্ধারিত পার্কিং ও রুট না থাকায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তিনি আরও জানান, দেশে অভ্যন্তরীণ বিমানের ভাড়া গড়ে প্রতি কিলোমিটারে ১৫ টাকা হলেও ঢাকায় স্বল্প দূরত্বের রিকশা ভাড়া ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. মুসলেহ উদ্দিন হাসান বলেন, প্যাডেল রিকশা চালানোর ফলে চালকদের শরীরে দীর্ঘমেয়াদে মারাত্মক চাপ পড়ে। তবে নিরাপদ ও মানসম্মত প্রযুক্তি ব্যবহার করলে এই চাপ অনেকটা কমানো সম্ভব—যদি তা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়।


ইউরোপিয় ইউনিয়নের প্রকল্প কর্মকর্তা তাইফ হোসেন সতর্ক করে বলেন, নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা না থাকলে সিসা দূষণ বাতাস, মাটি ও খাদ্যচক্রে ছড়িয়ে পড়তে পারে।


আকিজ মোটরসের মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন বলেন, দেশে নিরাপদ ও মানসম্মত থ্রি-হুইলার তৈরি করতে বিনিয়োগ করতে মানুষ উৎসাহ পাচ্ছে না, কারণ শুল্ক ৯০ শতাংশেরও বেশি।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান