
হুজায়ফা হিজল: রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের ২ হাজার ৩’শ মানুষের মাঝে চাল হস্তান্তর করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গণি, ট্যাগ অফিসার , ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম , , ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী , ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউনিয়ন সচিব বলেন, “সরকারের সহযোগিতায় আমরা প্রতিটি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে, এলাকার দরিদ্র মানুষ যেন এই সহায়তা পেয়ে উপকৃত হন।”
চাল বিতরণকালে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিয়মিত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।





























