
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সদস্য সঞ্জয় রায় চৌধুরী কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদর দুধবহর এলাকা থেকে সাড়ে সাতটায় তাকে গ্রেপ্তার করা হয়।জানাযায়, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ এনামুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সঞ্জয় রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক বলেন, স্পেশাল পাওয়ারে আওয়ামীলীগ নেতা ও জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায়কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





























