
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া)প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট শাখার যুগ্ম সম্পাদক হাফেজ মাও আশরাফুদ্দীন আল আজাদ এর সঞ্চালনায় ধুনটের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ধুনট কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণ করেন শত শত মুসল্লী।করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি, সভাপতি হাফেজ মাও আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী এনামুল হক আরেফী, ধুনট বাজার মসজিদের খতীব মুফতী ফয়জুল্লাহ কাসেমী, বাংলাদেশ জামাতে ইসলামী ধুনট উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আব্দুল কারীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন, প্রমুখ
দোয়া পরিচালনা করেন ধুনট ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ।





























