
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার কাশিহাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাসুদের তিন ভাইয়ের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ধুনট-শেরপুর এলাকার জনপ্রিয় বিএনপি নেতা, সাবেক উপদেষ্টা, বগুড়া জেলা বিএনপি; সাবেক আহবায়ক, শেরপুর উপজেলা বিএনপি এবং সাবেক মেয়র, আলহাজ্ব জানে আলম খোকা।
তার নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল মালেক সরকার (সদস্য সচিব, সাবেক মথুরাপুর ইউনিয়ন বিএনপি), মোহাম্মদ শাহিন আলম (সদস্য), মোহাম্মদ রাসেল আহমেদ (সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ আলমগীর হোসেন সরকার (স্বত্বাধিকারী, মুবিন জুয়েলার্স), মোহাম্মদ বরকত উল্লাহ আপাল (যুগ্ম আহ্বায়ক, মথুরাপুর ইউনিয়ন যুবদল), ফেরদৌস, খোকন, শফিকুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























