
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) মংগলবার বিকেল ৫ ঘটিকায় ভান্ডারবাড়ী ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম.তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট সরকারি কলেজের সাবেক ভিপি বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার , সাংগঠনিক সম্পাদক মুনজিল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান,
বিএনপির নেতা মোশাররফ হোসেন,
যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, বিপুল হাসান, মোন্নাফ, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম,বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম. রানা, ছাত্র দল নেতা সাইদুজ্জামান নোমান। এছাড়া ও বক্তব্য রাখেন, ভান্ডারবাড়ী ইউনিয়নের
সাধারন সম্পাদক মাহমুদুল হাসান,
যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এস.এম. রানা,
যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম,ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম,৭ নং
ওয়ার্ড সভাপতি সোহেল, কৃষক দলের সভাপতি হযরত আলী, তাতী দল সভাপতি জিয়াউর রহমান তাপস,ছাত্র দল নেতা ওমর ফারুক, মিজু,প্রমূখ।





























