শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ডিজিএফপির জাতীয় যুব কাউন্সিল গঠন

প্রকাশিত:মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় যুব কাউন্সিল গঠন করেছে। উক্ত কাউন্সিল জনসংখ্যা, উন্নয়ন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক কাজ করবে। সরকারের সহযোগিতায় গঠিত এ কাউন্সিলটি দেশে এসআরএইচআর বিষয়ে প্রথম জাতীয় পর্যায়ের যুব প্ল্যাটফর্ম।

জাতীয় যুব কাউন্সিল গঠনের আগে গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার ভিত্তিতেই কাউন্সিলটি আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। 

নবগঠিত কাউন্সিলের চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএমএসএসের সাবেক সভাপতি ডা. ইফতেখার আহমেদ সাকিব। কো-চেয়ার হিসেবে রয়েছেন ডা. শাহজালাল হোসেন সিয়াম এবং মেডিকেল শিক্ষার্থী নিশাদ তাসনিম। কাউন্সিলের সদস্যদের মধ্যে রয়েছেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৮ থেকে ২৯ বছর বয়সী মোট ৩১ জন যুব প্রতিনিধি।

সোমবার (১২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত জাতীয় যুব কাউন্সিলের উদ্বোধনী সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ডা. মো. মনজুর হোসেন (প্রোগ্রাম ম্যানেজার, এ অ্যান্ড আরএইচ), ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার (লাইন ডিরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি), মিসেস মর্জিয়া হক (পরিচালক, এমআইএস), মো তসলিম উদ্দিন খান (পরিচালক, আইএম) এবং ডা. নাসির আহমেদ (পরিচালক, এমসিএইচ সার্ভিসেস)

এই জাতীয় যুব কাউন্সিল জনসংখ্যা, পরিবার পরিকল্পনা এবং এসআরএইচআর-সংক্রান্ত নীতি ও কর্মসূচি বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পরামর্শ দেবে। কাউন্সিলটি ডিজিএফপির অধীনে একটি স্থায়ী সচিবালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি এবং ইউএনএফপিএ, ইউএসএআইডি ও আইপাসসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করবে। কাউন্সিলটি এসআরএইচআর-সম্পর্কিত নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও প্রচারে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ে তাদের মতামত তুলে ধরবে।

এ উদ্যোগের আওতায় প্রতিটি জেলায় জাতীয় যুব দূত (ন্যাশনাল ইয়ুথ অ্যাম্বাসাডর) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জেলায় একজন পুরুষ ও একজন নারী এই দুইজন করে যুব দূত স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন, সেবাদানের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং তৃণমূল পর্যায়ের সমস্যা ও অভিজ্ঞতা জাতীয় যুব কাউন্সিলের কাছে তুলে ধরবেন।

জনসংখ্যা ও উন্নয়ন খাতে তরুণদের সম্পৃক্ত করার এই উদ্যোগটি সরকারের যুববান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান