শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না: সানজিদা তুলি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাতীয় নির্বাচন সামনে রেখে শুরু হওয়া ভোটের প্রচারণায় প্রার্থী ও কর্মী-সমর্থকেরা ভোটারদের কাছে গিয়ে নিজ দলের পক্ষে ‘দলবাজি’ করলেও সেখানে যেন ধর্মকে টেনে আনা না হয়, সে অনুরোধ জানিয়েছেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।


বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও এদেশে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থানের কথা উল্লেখ করেন ধানের শীষের এ প্রার্থী।



শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা রাজধানীর মিরপুরের মাজার রোডে প্রচারণার সময় তিনি এ অনুরোধ জানান। এসময় তিনি গত এক বছর ধরে দলবাজির মধ্যে ধর্মকে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করেন।


ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে সানজিদা তুলি বলেন, রাজনীতি লুকিয়ে করার কোনো বিষয় নয়। প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষ যেন সুন্দরভাবে প্রতিযোগিতাপূর্ণ একটা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের দিকনির্দেশনায় ধানের শীষের বিজয় হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



বিএনপির এ নারী প্রার্থী আরও বলেন, ঢাকা-১৪ আসনের এরিয়া অনেক বড়। সে অনুযায়ী হাতে প্রচারণার সময় অনেক কম। তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি। ভোটারদের কাছে গিয়ে দেখছি, ধানের শীষের সঙ্গে সাধারণ জনগণের কানেকটিভিটি অনেক বেশি।


তিনি বলেন, রাজনীতি লুকিয়ে করার বিষয় নয়। রাজনীতি জনগণের কল্যাণের জন্য। তবে দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না। আমরা মুসলিম প্রধান দেশ। কিন্তু প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষ যেন খুব ভালোভাবে সহাবস্থান করতে পারে, আমরা ছোটবেলা থেকে সেই কালচারেই বড় হয়েছি।


‘গত এক বছরে দলবাজির মধ্যে ধর্মকে টেনে আনা হয়েছে। এটি আমরা আশা করি না। আমরা চাই- সব মানুষ সুন্দরভাবে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করুক’- যোগ করেন সানজিদা তুলি।



এসময় দেশকে গণতন্ত্র ও সুশাসনের ধারায় ফেরাতে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান