
মোঃ রাকিবুল হাসান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
ডোমার থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২ (অক্টবর) বুধবার ভোর রাতে অভযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতরা হলেন ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার নিধিকৃষ্ণ বর্মনের ছেলে নিরঞ্জন রায় (৩৭), একই ইউনিয়নের শেওঢগাড়ী চখিদার পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান বাদল(৪২), নীলফামারী সদর ইউনিয়নের বক্করের মোড় এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে নজরুল ইসলাম(৪৫) ও একই এলাকার নুর ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৪)
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নীলফামারী সদর থানার একটি নাশকতা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়, পরবর্তীতে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।





























