
প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান।
শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “কোরবানির মধ্য দিয়ে সমাজে সহমর্মিতা ও সাম্য প্রতিষ্ঠা পায়। ঈদুল আযহা আমাদের শিখিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টিই মুখ্য—কোরবানির মাংস নয়, তাঁর কাছে পৌঁছায় আমাদের তাকওয়া। এই শিক্ষা যেন আমাদের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হয়।“ ঈদুল আযহার এই খুশির দিনে সবাইকে সুখ, শান্তি ও কল্যাণের সাথে “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে, সমাজে, এবং হৃদয়ে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বার্তা। ঈদ মোবারক।”





























