শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

এক দিনেই পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ১২ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ১২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। এক দিনের ব্যবধানে পণ্যটির দাম পাইকারি পর্যায়ে বেড়েছে ৮ ও খুচরায় ১০ টাকা। হঠাৎ করে কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে-ি এ ব্যাপারে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো জবাব মিলছে না।


গতকাল রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পাবনার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। ফরিদপুর ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজিতে। যদিও ভারতীয় পেঁয়াজের পরিমাণ কম।


হঠাৎ কেন পেঁয়াজের দাম বেড়েছে- এ প্রশ্নের উত্তরে কারওয়ান বাজারের ব্যবসায়ী সোহরাব হোসাইন বলেন, আমরা বলতে পারব না। তবে দুই সপ্তাহ যাবত ধাপে ধাপে দাম বাড়ছে। পাইকারি পর্যায়ে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি করছি ৪২০ টাকা, যা কেজি হিসেবে ৮৪ টাকা।


আরেক আড়তদার আরমান আলী ভারতীয় ও ফরিদপুরের পেঁয়াজ প্রতি পাল্লা ৪১০ থেকে ৪২০ টাকায় বিক্রি করছেন। এতে ৮২ থেকে ৮৪ টাকা কেজি করে ক্রেতাকে কিনতে হচ্ছে।


আব্দুল কাদের নামে এক খুচরা বিক্রেতা বলেন, এক দিনের ব্যবধানে পেঁয়াজের কেজি পাইকারিভাবে ৬ থেকে ৮ টাকা ও খুচরা পর্যায়ে ১০ টাকা বেড়েছে। রবিবার যে পেঁয়াজের কেজি ছিল ৭৬ টাকা, সেটি সোমবার রাতে বিক্রি হয়েছে ৮৪ টাকায়। বর্তমানে পাবনার পেঁয়াজ ৯০ এবং ফরিদপুর ও ভারতীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কয়েক দিন পরেই কোরবানির ঈদ। পেঁয়াজের দাম আরও বাড়বে।


বাজারে কথা হয় ক্রেতা নাজমা আক্তারের সঙ্গে। তিনি ৫ কেজি পেঁয়াজ কিনেছেন ৪২০ টাকা এবং এক কেজি কোষ ছাড়ানো রসুন কিনেছেন ১৮০ টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, গত মাসের শেষে পেঁয়াজ কিনেছি ৭০ টাকা করে। কয়েক দিনের ব্যবধানে কী এমন হলো যে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেল। এভাবে হঠাৎ করে দাম বাড়লে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ বিপদে পড়ে। 


এদিকে ভারতের ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, দেশটিতে পেঁয়াজের দাম দ্রুত বাড়ছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় গত দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ। এ পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করে রাখছেন। তাদের প্রত্যাশা, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য যেসব ব্যবস্থা নিয়েছে, সেগুলো শিথিল করবে।


ভারতে পেঁয়াজের অন্যতম বড় বাজার মহারাষ্ট্র রাজ্যের নাসিকের লাসালগাঁওয়ে গত সোমবার পাইকারিভাবে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ রুপিতে। গত ২৫ মে এই পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৭ রুপিতে। সবচেয়ে ভালো মানের পেঁয়াজ পাইকারি বাজারে ৩০ রুপি ছাড়িয়ে গেছে। 



আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম