শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ক্রেতাদের ক্ষোভ

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হঠাৎ লাফিয়ে বাড়া পেঁয়াজের দাম এখনো চড়া। গেল ১০ দিন ধরে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। মাসের শেষে হঠাৎ ১০০ টাকায় চলে যায় পেঁয়াজের দাম। আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষে দাম আবার লাফিয়ে বাড়ে। এখনো বাজারে পেঁয়াজে সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে বাজারে পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত দাম কমবে না। অন্যদিকে চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।


সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। তবে যে পেঁয়াজগুলো দেখতে একটু ভালো সেগুলো কোথাও কোথাও প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।


বিক্রেতারা বলছেন, প্রায় ১০ দিন হলো পেঁয়াজের দাম বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজ শেষ হতে যাওয়ায় বাজারে সরবরাহ কম, সে কারণেই বাড়তি দাম যাচ্ছে পেঁয়াজের। প্রধান জাতের পেঁয়াজ অর্থাৎ হালিকাটা পেঁয়াজ বাজারে পর্যাপ্ত এলেই কমে যাবে পেঁয়াজের দাম।


রাজধানীর মহাখালীর পেঁয়াজ বিক্রেতা রামেন্দ্র নাথ বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তি। বাড্ডার বাজার থেকে সকালে পেঁয়াজে এনেছি, সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ১১০ টাকার মতো। এরপর পরিবহন খরচ, লেবার খরচ আছে। সবমিলিয়ে সেই পেঁয়াজ খুচরায় ১২০ টাকা কেজিতে বিক্রি করছি। আসলে বাজার বাড়তি হলে আমাদের কিছু করার থাকে না, বাড়তি দামে কিনে এনে বাড়তি দামেই বিক্রি করতে হয়। আজ ১০ দিন ধরে খুচরা বাজারে ১২০/১৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখনই দাম একেবারে কমবে না। অন্তত ১৫ দিন লাগবে পেঁয়াজের দাম কমে আসতে। যখন হালিকাটা পেঁয়াজ পুরোপুরি বাজারে আসবে, পর্যাপ্ত সরবরাহ থাকবে তখন পেঁয়াজের দাম কমে যাবে।


পাবনা থেকে পাইকারি কিনে এনে রাজধানীতে খুচরায় পেঁয়াজ বিক্রি করেন আজগর আলী নামের একজন ব্যবসায়ী। তিনি বলেন, পাবনা থেকেই অনেক বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আগে যে পেঁয়াজ ৭০ টাকায় পাইকারিতে কিনেছি, এখন সেটা ১০০ টাকার ওপরে কেনা পড়ছে। পরিবহন খরচও বেশি, সবমিলিয়ে ঢাকায় খুচরা প্রতি কেজি বিক্রি করছি ১২০ টাকায়। আর পাইকারি বাজারেও পর্যাপ্ত পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। বাজারে যে মুড়িকাটা পেঁয়াজ ছিল সেটা এখন শেষের দিকে, তাই বাজারে সরবরাহ একেবারে কমে গেছে। নতুন পেঁয়াজ উঠবে কিছুদিনের মধ্যে, তখন পেঁয়াজের দাম কমে যাবে। আর নতুন হালিকাটা পেঁয়াজ না ওঠা পর্যন্ত ক্রেতাদের বেশি দামেই পেঁয়াজ কিনতে হবে।



রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকার একটি মুদি দোকানে সবসময় পেঁয়াজ পাওয়া গেলেও আজ নেই। এর কারণ জানতে চাইলে দোকানি খোরশেদ আলম বলেন, আমার কাছে এক ক্যারেট পেঁয়াজ ছিল, তা গতকাল (রোববার) শেষ হয়ে গেছে। এখন পেঁয়াজের দাম অনেক বাড়তি, পাইকারি বাজারে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজের দাম পড়ছে ৫৫০ টাকা, সেটা কিনে এনে খুচরায় ১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। দাম বেশি হওয়ায় পেঁয়াজের চাহিদা কম, বিক্রিও কম হচ্ছে।


তিনি বলেন, নতুন পেঁয়াজ সরবরাহ পর্যাপ্ত হলে আবার হঠাৎ কমে যাবে পেঁয়াজের দাম। সে কারণে আজ আর নতুন করে পেঁয়াজ আনিনি। কারণ ১১০ টাকা কেজিতে কিনে আনার পর আবার যদি পেঁয়াজের দাম কমে যায়, তাহলে লোকসানে পড়ে যাব। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর আমাদের ব্যবসা অনেক কমে গেছে, খুব কম বিক্রি হয়। আগে যদি কেউ ২ কেজি পেঁয়াজ কিনত, এখন দাম বেড়ে যাওয়া কেনে এক কেজি। আবার যিনি এক কেজি কিনতেন তিনি এখন কেনেন আধা কেজি। তবে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কমতে শুরু করবে।


এদিকে পেঁয়াজের বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তারা বাজার মনিটরিং না থাকাকেই দাম বৃদ্ধির কারণ বলে মনে করছেন।


রাজধানীর গুলশান সংলগ্ন লেকপাড় বাজারে আসা রফিকুল ইসলাম নামের একজন ক্রেতা বলেন, যখন যে পণ্যের দাম বাড়াতে ইচ্ছে হবে ব্যবসায়ীরা সেটার দাম বাড়িয়ে দেবে। আমরা ক্রেতারা তাদের কাছে জিম্মি। আজ ১০ দিন ধরে পেঁয়াজের এমন চড়া দাম অথচ বাজার মনিটরিংয়ের কোনো বিষয়ই আমরা দেখতে পাচ্ছি না। চড়া দামে পেঁয়াজ কিনে খেতে হচ্ছে। সাধারণ ক্রেতাদের কথা কি কেউ ভাববে না। পেঁয়াজের দাম যারা এমন চড়া করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনলে অন্য অসাধু ব্যবসায়ীরাও এভাবে দাম বাড়ানোর সাহস পাবে না। একজন সাধারণ মানুষ, নিম্নআয়ের মানুষের কি ১২০ টাকা কেজিতে পেঁয়াজ কেনা সম্ভব? প্রতিটি জিনিসের দাম যাচ্ছে বাড়তি, অথচ বাজার নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আমরা দেখছি না।


ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশের (টিসিবি) সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানান, গতকাল (রোববার) বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১১০ টাকায়। গত মাসে এ পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। গত বছর এ সময়ে বাজারে পেঁয়াজ প্রতি বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান