
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীর তিনানী বাজারস্থ শাহীন ক্যাডেট স্কুলে এসইএফ ফাউন্ডেশন এর আয়োজনে শিশুদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় ৪/৫ বছর বয়সী শিশুদের নিয়ে এ চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে খাইরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সজবরখিলা শাখার পরিচালক মো মাজহারুল ইসলাম হিমেল,নালিতাবাড়ী শাখার পরিচালক দূর্জয় আহমেদ রবিন, হুমায়ুন কবির, মুজিবুল ইসলাম,প্রভাষক মো আমিনুল ইসলাম ও
মোঃ সোহেল রানা প্রমূখ।
এ প্রতিযোগিতায় প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





























