শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ফের চড়া সবজির বাজার

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শীত মৌসুম পুরোপুরি শেষ না হতেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।


শীতের ভরা মৌসুমে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকায় বাজারে দাম তুলনামূলকভাবে সহনীয় ছিল। তবে মৌসুম শেষের দিকে আসায় ধীরে ধীরে সেই স্বস্তি কমে যাচ্ছে। 


শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে সবজির এমন ঊর্ধ্বমুখী দরের চিত্র দেখা গেছে।


এদিন রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০, গোল বেগুন ৮০, মুলা ৪০, শসা ৮০ এবং গাজর ৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। পেঁয়াজের ফুল প্রতিমুঠো বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।


অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো ৮০ এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। জাতভেদে শিমের দাম কেজিতে ৪০ থেকে ৮০ টাকা, আলু ৩০, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০, বাঁধাকপি প্রতি পিস ৪০ এবং ছোট আকারের ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।


সাপ্তাহিক ছুটির দিনে শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আলাউদ্দিন আহমেদ বলেন, শীতের পুরো মৌসুমজুড়েই সবজির দাম তুলনামূলক কম ছিল। তবে কয়েক দিন ধরেই দাম বাড়তে শুরু করেছে। তিনি বলেন, আজ বাজারে এসে দেখছি প্রতিটি সবজির দামই ১০ থেকে ২০ টাকা বেশি। শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সবজির দাম বাড়ছে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের বিষয়। এ সময় তিনি বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি জানান।


মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা আরেক ক্রেতা সাইদুর রহমান বলেন, কয়েক দিন আগেও ২০ থেকে ৩০ টাকায় ফুলকপি কিনেছি। আজ সেই ফুলকপির দাম ৫০ টাকা চাচ্ছে। দরদাম করে শেষ পর্যন্ত ৪০ টাকায় কিনতে হয়েছে। প্রায় সব সবজিতেই একই ধরনের দাম বাড়তি দেখা যাচ্ছে।


এদিকে সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে রামপুরা বাজারের বিক্রেতা জুয়েল রানা বলেন, শীত মৌসুমে সবজির উৎপাদন বেশি থাকায় বাজারে সরবরাহও বেশি থাকে। ফলে তখন দাম কম থাকে। কিন্তু শীত শেষে ধীরে ধীরে সবজির উৎপাদন ও সরবরাহ কমতে শুরু করে। তিনি বলেন, এখন পাইকারি বাজারেই সবজি আগের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। সেই বাড়তি দাম খুচরা বাজারে গিয়ে প্রতিফলিত হচ্ছে।


ব্যবসায়ীরা জানান, সামনে সরবরাহ আরও কমলে সবজির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাজার তদারকি জোরদার করা না হলে সাধারণ ভোক্তাদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম