শিরোনাম
সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের সংঘর্ষে আহ-৩

প্রকাশিত:শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়-একসময় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পেলেও এখন এই প্রতিষ্ঠানের অবস্থান তলানীতে। চার দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন, প্রশাসনিক অচলাবস্থা ও ছাত্রদের বিভক্তি পুরো পরিবেশকে জটিল করে তুলেছে। সর্বশেষ বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট ডিলেট না করাকে কেন্দ্র করে জুনিয়র- সিনিয়র দুই গ্রুপের সহিংসতায় রক্তাক্ত হয় চার শিক্ষার্থী। এর আগে মঙ্গলবারের সংঘর্ষে সাংবাদিক হেনস্তা ও পরীক্ষা স্থগিত-সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে।
এই অস্থিরতার নেপথ্যে যে প্রাইভেট পড়ানো আন্দোলনকারী শিক্ষকদের সক্রিয় ভূমিকা রয়েছে- অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে ক্যাম্পাসে দাঁড়াতেই দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবারের সংঘর্ষের ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় ক্ষুব্ধ ছিল দশম শ্রেণীর ছাত্র প্রভাববিস্তারকারী জিসানের অনুসারীরা। তারা ঘোষণা দিয়েছিল- 'ফেসবুকের সব ভিডিও-পোস্ট ডিলেট করতে হবে'। কিন্তু কিছু ছাত্র পোস্ট ডিলেট করলেও কয়েকজনের ফেসবুক ওয়ালে ভিডিও থেকে যায়। এ নিয়েই হাতাহাতি, শেষে রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়।

আহত শিক্ষার্থীরা হলেন- অষ্টম শ্রেণীর ছাত্র ইরফান আজম খান, সপ্তম শ্রেণীর ছাত্র বাদশাহ শিহাবুল, অষ্টম শ্রেণীর ছাত্র আরেফিন চৌধুরী। লোহার স্কেল, কলম এবং ইট দিয়ে চারজনকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, 'মারধর ছিল উদ্দেশ্যমূলক। পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রতিশোধ হিসেবে অপর গ্রুপ দশম শ্রেণীর এক ছাত্রের বাবার ব্যবসা প্রতিষ্ঠান- 'ভাই ভাই মোটরসাইকেল শো রুমে' হামলা চালানোর খবর জানা গেছে। যার ভিডিও চিত্র ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

এর আগে চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে মঙ্গলবার সকাল ১১টার দিকে পরীক্ষার পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীরা দুই দলে বিভক্ত হয়। এ নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি-কিলঘুষিতে রূপ নেয়। এসময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র রোহিত আহত হয়।

সরেজমিনে জানা যায়- আন্দোলনকারী শিক্ষকরা মঙ্গলবার বিদ্যালয়ের পরীক্ষার কার্যক্রমে বাধা দেয়, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকা সত্ত্বেও পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর উত্তেজিত সিনিয়র গ্রুপের হামলার চেষ্টা হয়।

সংশ্লিষ্ট শিক্ষকদের বরাতে জানা গেছে- জিসান গ্রুপের সঙ্গে জড়িত কয়েকজন প্রাইভেট পড়ানো শিক্ষক- মাহির গ্রুপের সঙ্গেও যুক্ত রয়েছে ভিন্নমতের আরেক শিক্ষক গোষ্ঠী। এই দুই গ্রুপেই আন্দোলনকারী শিক্ষকদের সরাসরি প্রভাব রয়েছে। এছাড়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিছু শিক্ষক দৃষ্টি বাঁকা করে রেখেছেন।

জানা গেছে- যে শিক্ষকেরা চার দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাই বিভিন্ন সময়ে ছাত্রদের মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন।

এ বিষয়ে একজন অভিভাবক বলেন- সিনিয়রদের নির্দেশ না মানায় জুনিয়রদের মেরেছে- এ কথাই শুনছি। যারা মেরেছে তারা সবাই পলাতক, তাদের বাবা-মায়ের ফোন বন্ধ।
অন্য একজন অভিভাবক বলেন- আমার সন্তান ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বড়রা নাকি বলেছে, শেষ পরীক্ষার দিন ৭ ডিসেম্বর জুনিয়রদের মজা দেখানো হবে। আমরা আতঙ্কে আছি।

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন- ছাত্রদের প্রতিটি ঘটনাই আমি ডিসি স্যারকে জানিয়েছি। ২ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষা নিতে চাইলেও আন্দোলনকারী শিক্ষকদের বাধায় তা সম্ভব হয়নি। যেসব শিক্ষক ছাত্রদের পরীক্ষা দিতে দেয়নি, ম্যাজিস্ট্রেট সিসিটিভি দেখে ১০ জনের তালিকা নিজ হাতে করেছেন। এখন সেই শিক্ষকদের পক্ষেই আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে।

তিনি আরও বলেন- কে বা কারা ছাত্রদের মধ্যে মারামারি বাধিয়ে ফায়দা লুটছে- আমি বলতে পারছি না। তবে পুরো ঘটনায় সুপরিকল্পিত একটি চক্রান্ত রয়েছে।

স্কুলের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন- ঘটনা জানার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পেরেছি। তবে বড় ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ থাকতে হবে। আর আগেই জানিয়েছি যেকোন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে নিতে হবে। আগামী ৭ তারিখে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যারা আন্দোলনকারী তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট কর্তৃক চিহ্নিত ১০ জন শিক্ষকের বিষয়ে জেলা প্রশাসক কিছুই বলেন নি।

অভিভাবকদের দাবি- পরীক্ষা, স্কুলে ক্লাস এবং নিরাপত্তা নিয়ে প্রশাসনকে জরুরি পদক্ষেপ নিতে হবে। তারা মনে করেন- শিক্ষক আন্দোলনের প্রতিক্রিয়া ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রশাসনিক অচলাবস্থা পরিস্থিতি আরও ঘনীভূত করেছে। একজন ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে থাকলেও পরীক্ষা না হওয়া স্কুল ব্যবস্থাপনার গুরুতর ব্যর্থতা। সামাজিক যোগাযোগমাধ্যম উত্তেজনা বাড়িয়েছে, ফেসবুক পোস্ট ডিলেট করার নামে ছাত্রদের ওপর চাপ প্রয়োগ যা নতুন প্রজন্মের মধ্যে ডিজিটাল বুলিংয়ের ভয়াবহ দৃষ্টান্ত। যা স্কুলের বাইরে হামলা- অপরাধ প্রবণতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও অভিভাবক-ছাত্র- শিক্ষকের মধ্যে বিশ্বাসহীনতা চরম মাত্রায় পৌঁছেছে। যা একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দিকে ধাবিত করছে।

সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি শুধু একটি স্কুলের সংকট নয়-এটি শিক্ষাব্যবস্থার গভীর সংকট-ষড়যন্ত্রের চিত্র। শিক্ষক আন্দোলন, প্রশাসনিক ব্যর্থতা, প্রাইভেট পড়ানো শিক্ষকদের অতিরিক্ত প্রভাব, ফেসবুক-রাজনীতি, জুনিয়র-সিনিয়র বিভাজন-সব মিলিয়ে একটি সুশৃঙ্খল শিক্ষা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই- শিক্ষক- প্রশাসন- জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শক্ত হাতে দমন করা। না হলে ছাত্রদের মধ্যে যে কোনো সময় আরও বড় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


আরও খবর




সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

ছুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান