
ফসল রক্ষা বাঁধ নির্মাণে,ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বেস্ট পিআইসি এওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে,বর্ধিত সময়ের মধ্যে নিয়ম অনুযায়ী কাজ সমাপ্ত করলে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বেস্ট পিআইসি এওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ফসল রক্ষা বাঁধের প্রকল্প মনিটরিং কমিটি।রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের পিআইসি কমিটি ও প্রকল্প বাস্তবায়ন মনিটরিং সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় আগামী ৫মার্চ বর্ধিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করে উপজেলা কমিটির কাছে বাঁধের প্রতিচ্ছবি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এতে প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ সমাপ্ত হলে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বেস্ট পিআইসি এওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটি।এবং যাদের কাজে অনিয়ম প্রমাণিত হবে তাদের শান্তির আওতায় আনা হবে বলেও সিদ্ধান্ত হয়।এমন কৌশলগত উদ্যোগ প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসিদের) মধ্যে প্রতিযোগিতামূলক কাজের সৃষ্টি হবে বলে ধারণা স্থানীয় সচেতন মহলের। সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার জামাতে ইসলামের আমির মোঃ রোকন উদ্দিন, মনিটরিং কমিটির সদস্য এমরান হোসেন, এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন (পিআইসি)কমিটির সভাপতি ও সদস্য সচিবগণ।





























