
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শামীম ওসমানের ক্যাডার শাহ নিজামের অস্ত্রধারী সন্ত্রাসী আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার, সুমন ও তার মেয়ে জামাতা পঞ্চবটীর আলোচিত যুবলীগ ক্যাডার ওলা মাসুদ এই হামলার নেতৃত্ব ছিলো। হামলায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ ১৫ থেকে জন আহত হয়েছে।
বুধবার দুপুরে সংঘটিত এ হামলা ফতুল্লা রেললাইন বটতলা থেকে কাঠেরপুল এলাকা পর্যন্ত রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় দু’ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এ সংঘর্ষ চলাকালে আশপাশের দোকান পাট, বসত বাড়ি, ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতক্ষদর্শীরা জানায়, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে দুপুর ২টা থেকে রেলাইন বটতলায় ছোট ছোট মিছিল নিয়ে জমায়েত হতে থাকে লোকজন। তিনটার দিকে মিছিলটি রেললাইন বটতলা হয়ে কোতালের বাগ কবরস্থান পাড় হওয়ার সময় আওয়ামী ক্যাডার শাহ নিজাম ও নিপুর অন্যতম দোসর আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার, সুমন ও মেয়ের জামাতা ওলা মাসুদের নেতৃত্বে তাদের সহোযোগীরা মিছিলে হামলা চালায়। এ সময় ওলা মাসুদ ও সুমন মিছিলে গুলিবর্ষণ করে। এতে করে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলকারীরা একত্রিত হয়ে হামলাকারীদের পাল্টা ধাওয়া দেয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার নবাগত সোলেয়মান মাহমুদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্ত দুটি গ্রুপক ধাওয়া করা হলে তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে।’





























