
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর নতুন মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশার সামনের চাকা খুলে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে আজমীর হোসেন জুয়েল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সে পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের হারু মিয়ার ছেলে। ২০১৫ সালে তিনি পরশুরাম উপজেলার বাসপদুয়া গ্রামে ১৬ শতক জায়গার উপরে একটি টার্কি মুরগির খামার গড়ে তোলেন। তার এই টার্কি মুরগির খামারটি ছিল ফেনী জেলার সর্বপ্রথম টার্কি মুরগি খামার। রবিবার সন্ধ্যায় ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকার ফায়ার সার্ভিসের সংলগ্ন এঘটনা ঘটে।ফুলগাজী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) নূরুল ইসলাম জানান, নিহত আজমীর হোসেন জুয়েল পরশুরাম থেকে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুলিশ সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।





























