
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন গাজী টেলিভিশনে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জসিম উদ্দিন ফরায়েজী ।
১ অক্টোবর গাজী টিভির মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. মঈনউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়। জানা যায় তিনি প্রিন্ট পত্রিকা ইংরেজি Daily Evening News ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক ঢাকার স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক ফেনীর প্রত্যয় এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধক্ষ দায়িত্ব পালন করছেন, এর আগে দাগন ভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।





























