
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরে পোশাক শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনকে পুঁজি করে গার্মেন্টস কারখানায় অসন্তোষ সৃষ্টি করার অভিযোগে ৩ নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।শনিবার (০৫ অক্টোবর) সকাল নয়টায় গাজীপুর মহানগরের ভোগরা এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন গার্মেন্টসে অসন্তোষ সৃষ্টিকারী এই ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাটের কালাই থানার উদাইপুর গ্রামের হযরত আলীর মেয়ে হাসনা আক্তার (২৪), শেরপুর সদরের চরমাতবাড়ী নয়ানি পাড়া এলাকার আব্দুল গফুরের মেয়ে সাজেদা বেগম (২৮), রংপুর পীরগঞ্জের মীর্জাপুর গ্রামের দুখু মিয়ার মেয়ে মেঘলা আক্তার (৩০), জয়পুরহাট সদরের ধানসিঁড়া গ্রামের আবু হাসানের ছেলে আব্দুল মমিন (২২), খাগড়াছড়ির পানছড়ি থানার ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হোসেন (২৩), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মাসুম আলী শেখ (২১), ময়মনসিংহের ফুলবাড়ী থানার মো: রায়হান (২৪)।গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দৈনিক আলোকিত সকালকে বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতরা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























