
মোঃ হেলাল তালুকদার ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলর সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশু দুজন আপন চাচাতো ভাই। শিশু দুটির নাম শাওন (৫) ও নাইম (৫)।বুধবার (১১জুন) রাত ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।প্রবাসী জমির উদ্দিন ও হাবিল উদ্দিন শিশু দুটির পিতা।জানা যায়, ওই দুই শিশু বিকালে বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় অনেক খুঁজাখুঁজি করতে পরিবারের লোকজন। পরে রাত ১০টায় বাড়ির পাশে পুকুর তাদের লাশ ভেসে ওঠে।শিশুদের লাশ উদ্ধার করে রাতেই গ্রামের গোরস্তানে দাফন করা হয়। এ সময় শিশু দুটির স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।





























