
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মানুষে মামুষে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, একে অপরের সাথে ভাতৃত্ব সৃষ্টি এবং স্থানীয় সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রবিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় স্থানীয় মুমিন মুসলমান, গণমাধ্যম কর্মী, ও স্থানীয় সুধীজন অংশ গ্রহন করেছেন। আলোচনা সভার পূর্বে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক শোভাযাত্রা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন আহলান সাহলান পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিন দায়িত্ব ও কর্তব্য বিধায় এ জন্য দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ প্রকাশ্য পানাহার করা থেকে জনগনকে বিরত থাকতে হবে। স্থানীয় বাজারে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যাবসায়ীদের আহবান জানান। ঘাটাইলের উঠতি বয়সী তরুনদের মাদকাসক্ত থেকে মূখ ফিরিয়ে আনতে এবং এ থেকে অনাগ্রহী হতে স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও চিত্র বিনোদনের আয়োজন করার প্রতি জোড় দাবী জানানো হয়। উপজেলা প্রতিটি গ্রাম মহল্লায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন এবং ইভটিজিং বন্ধে প্রশাসনকে দ্রুততম সময়ে অবহিত করার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। ইসলামীক ফাউন্ডেশন ঘাটাইলের ফিন্ড অফিসার এস এম আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম, মাওলানা মফিজুল হক, সিদ্দিকুর রহমান প্রমুখ।





























