
শাকিল, গজারিয়া থেকেঃ
মুন্সীগঞ্জ গজারিয়ায় বড়রায় পাড়া আবুল হোসেন প্রধান এর মায়ের রুহের মাগফেরাত কামনায় যুবদল নেতা ইপু প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ ২০২৫ইং গজারিয়ার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায় পাড়া গ্রামে, মরহুম আফসার উদ্দিন প্রদানের বাড়িতে তার পরিবারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহীন কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সাধারন সম্পাদক বায়জিদ শ্রাবন। গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি তপন চৌধুরী। উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া। বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া।
যুবদল নেতা মোতালেব বেপারী, মামুন সহ ইফতার মাহফিলটিতে গজারিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এই বছরও তাদের বাড়িতে শতশত গ্রামবাসীদের নিয়ে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে অত্র এলাকার সকল মসজিদের ইমাম সাহেবদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে মরহুম আফসার উদ্দীন প্রদানসহ তার পরিবারের সদস্য এবং গ্রামবাসীদের জন্য দোয়া করা হয়।





























