
মোঃ শাকিল প্রধানঃ
গজারিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ষমধ্য পরিক্ষার ফলাফল পর্যালোচনা ও অগ্রগতির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে অধ্যক্ষ মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে দুই শতাধিক উপস্হিত অভিভাবকদের উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করে নিজেদের বক্তব্য পেশ করেন মোঃ জসীমউদ্দিন, শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আহমেদ সহ ১০/১২ জন অভিভাবক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সস্ট্রাক্টর মো: শরীফ হোসেন।
আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠাণটির চীফ ইন্সস্ট্রাক্টর এ্যাপারেলস জেসমিন সুলতানা, ইন্সস্ট্রাক্টর সুমাইয়া তাসনিম, মোমেনা আখতার,এএসএম মোহাইমিনুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নূরে আলম হোসেন।





























