
ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর আনন্দমেলা সুপার মার্কেটেথ ব্যবসায়ী মোঃ উজ্জ্বল খাঁন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মোঃ উজ্জ্বল খাঁন উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মঈন উদ্দীন খাঁনের সর্বকনিষ্ঠ ছেলে।
সে দীর্ঘ ২৪ বছর যাবত ওই মার্কেটে সুনামের সাথে ব্যবসা করে আসছে।
তিনি গতকাল রবিবার বিকেল সাড়ে চারটায় দোকানের মালামাল ক্রয় করার জন্য ভবেরচর মার্কেট হইতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়।
এখন পর্যন্ত তিনি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে না আশায় পরিবার দুশ্চিন্তায় রয়েছে।
পরিবারের সদস্যরা বলেন কোন সময় ই তিনি রাতে বাহিরে কোথাও থাকে না।
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন , তাহলে 01845474351 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
অথবা গজারিয়া থানা সংলগ্ন ভবেরচর আনন্দ মেলা সুপার মার্কেটে যোগাযোগ করে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান দেয়ার অনুরোধ রইলো।





























