শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

গণতন্ত্র ফিরিয়ে আনতেই ধানের শীষ: মৌলভীবাজারে তারেক রহমান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

খণ্ড খণ্ড মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে উত্তাল মৌলভীবাজারের শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠ। হাজারো নেতাকর্মী আর সমর্থকের জনসমুদ্রে রূপ নেয় আজকের নির্বাচনী জনসভা। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, “দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে এখন গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর সেই নিশ্চয়তা দিতে পারে একমাত্র ধানের শীষ।”

বক্তব্যের শুরুতে জনসভায় উপস্থিত সবাইকে সালাম জানিয়ে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর দেশে নির্বাচনের নামে তামাশা হয়েছে। “একবার ডামি নির্বাচন, একবার নিশিরাতের নির্বাচন, আবার ভোট চুরির নির্বাচন- একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে। জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি,” বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট জনগণের তুমুল আন্দোলনে স্বৈরাচার বিদায় নিয়েছে। তারা শুধু ভোটের অধিকার নয়, মানুষের কথা বলার অধিকারও কেড়ে নিয়েছিল। প্রতিবাদ করলেই গুম, মামলা, হত্যা- এমন হাজারো ঘটনা সারা দেশে ঘটেছে। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা থেকে সিলেট আসতে লাগে ৮-১০ ঘণ্টা, লন্ডন যেতে এত সময় লাগে না। এই হচ্ছে স্বৈরাচারের উন্নয়ন। রাস্তাঘাট ভাঙা, স্কুল-কলেজের অবস্থা নাজুক, হাসপাতালগুলোরও একই দশা।”

তারেক রহমান বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় এলাকায় উন্নয়ন হয়েছিল। কিন্তু ২০০৮ সালের পর তা থেমে যায়। “যেখানে ভোট নেই, কথা বলার অধিকার নেই- সেখানে উন্নয়ন হয় না,” বলেন তিনি।

গণতন্ত্রের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। ১৯৯১ সালে জনগণের শক্তিতে খালেদা জিয়া সরকার গঠন করে সংসদীয় পদ্ধতি ফিরিয়ে আনেন। কারণ, এই ব্যবস্থাতেই জনগণের উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, “৭১ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন। আর ২০২৪ সালের ৫ আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন।” গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মালিক জনগণ। একমাত্র ধানের শীষই জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে।”

বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলেছিলাম- আই হ্যাভ এ প্ল্যান। শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত- সব বেকার যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।” তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে নারী সমাজের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

সবশেষে তারেক রহমান বলেন, “লক্ষ-কোটি জনতাই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। করবো কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ।”

এর আগে সকাল ১১টায় সিলেটে জনসভায় বক্তব্য শেষে দুপুর ১টার দিকে তিনি মৌলভীবাজারের আইনপুর মাঠে পৌঁছান। তার আগেই মাঠজুড়ে খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে তার বক্তব্য শোনার অপেক্ষায় মাঠে অবস্থান করেন।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, এই জনসভা মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হয়ে থাকবে।

#আলোকিত সকাল/ফাহাদ


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান