
.
কবির হোসেন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় জাইদুল রহমান (৬০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন ) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর-বাঙ্গাবাড়ি সরকে বাঙ্গাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত জাইদুল রহমাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, সোমবার দুপুরে মৃত জাইদুল ইসলাম মোটরসাইকেল করে রহনপুর যাচ্ছিল হটাৎ বাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপরদিক থেকে আসা একটি অটো গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের পোলের সাথে স্বজরে মাথায় ধাক্কা খেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।





























