
ফয়সাল আহমেদ, রাজবাড়ী রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় মদিনা ফুড প্রোডাক্ট নামক ভেজাল খাদ্য প্রস্তুত ও তৈরির দায়ে কারখানার মালিক গৌতম সেন (৩০) নামের এক ব্যক্তিকে ৭দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। (৪ জুন) বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো. নাহিদুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত গৌতম সেন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রামের গোপাল সেনের ছেলে। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, গৌতম সেন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং ও কেমিকেল মিশিয়ে জুস ও দই সহ বিভিন্ন ধরনের ভেজাল শিশুখাদ্য তৈরি করে আসছিল,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় প্রায় ২০ কেজি ভেজাল দই জব্দ করে ধ্বংস করা হয়।





























