
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ইমান আলী দুদু নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আওতাধীন বীরবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। ইমান আলী দুদু নাজিরপুর ইউনিয়নের বীরবাজার গ্রামের বাসিন্দা। এসময় মাটি স্থানান্তর কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ জানান, নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় ইমান আলী দুদু নামে এক ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে মাটি বিক্রি করে আসছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং মাটি বহনকাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।





























