
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতারে মানুষের ঢল লক্ষ করা গেছে। শুক্রবার (১৪ই মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামী আমির ড. মীর নূরুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রামের জামায়াত মনোনীত প্রার্থী ও নাটোর জেলা জামায়াতে ইসলামী সহঃ সেক্রেটারি মাও: মোঃ আব্দুল হাকিম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর বায়তুল মাল সেক্রেটারি, আলহাজ্ব মোঃ দানিউল ইসলাম।
এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা জামায়াত আমির অধ্যাপক মোঃ আব্দুল আলীম। গুরুদাসপুর উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ শরিফুল ইসলামসহ শুরা সদস্য অধ্যাপক মোঃ আব্দুল জব্বার।
উক্ত ইফতার মাহফিল সার্বিক পরিচালনায় ছিলেন, নাজিরপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মোঃ ইমরান আলী সরকার।
ইফতার মাহফিলে উপস্থাপনায় ছিলেন, নাজিরপুর ইউনিয়ন জামায়াত আমির মোঃ হামিদুর রহমান সবুজ।





























