
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়নে ভোটার হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে জেলা নির্বাচন অফিসার মো: নজরুল ইসলামের নেত্বেতে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ ও ছবি উঠানো কার্যক্রম উদ্ধোধন করা হয়।
জেলা নির্বাচন অফিসার মো:নজরুল ইসলাম বলেন,অনলাইন জন্মসনদ দিয়ে ভোটার আইডি কার্ড করতে হবে,বিনামূল্য ছবি তোলা,ভোটার স্থানান্তর, ও ভোটার কর্তন করা যাবে।সকাল দশটা থেকে একটানা বিকাল পাচঁটা পযন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্চন অফিসার মো: আবুল কালাম আজাদ,উপজেলা সহকারি নিবার্চন অফিসার এস.এম.আব্দুল রহিম।
উল্লেখ্য,নতুন হালনাগাদ তথ্য মতে, ৬,৮৬২ জন নতুন ভোটারে তথ্য তালিকাভুক্ত হয়ছে। গত তালিকায় বিদ্যমান ভোটার সংখ্যা ছিল ১৮১৭৯৪ (+) নতুন তালিকাভুক্ত ৬৮৬২( –) মৃত/মাইগ্রেড ৩১০৭ জন সহ উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪৭২১ জন।
এর মধ্যে নারী ভোটার ৮১ হাজার ৮৮৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৮৩৭ জন।প্রাপ্ত তথ্যে জানা যায় ,নতুন ভোটার বেড়েছে ৬৮৬২ জন, কমেছে ৩১০৭জন।নির্বাচন অফিসের রিপোর্ট থেকে জানা যায় গত ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নতুন ভোটার বেড়েছে ২৩১৫৬ জন। এর মধ্যে ২০২২ সালে ১৬২৯৪ জন এবং ২০২৫ সালে ৬৮৬২ জন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় , প্রাথমিক তথ্যে পাওয়া নতুন ভোটারদের ৬ টি ইউনিয়ন ,১ টি পৌরসভায় সিডিউল মোতাবেক ১৬ মার্চ থেকে ১১ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা বায়োমেট্রি ও ছবি তোলার কার্যক্রম চলবে।
ইউনিয়নভিত্তিক বায়োমেট্রিক ও ছবি তোলার কেন্দ্রগুলি হচ্ছে, ১৬ , ১৭,১৮ মার্চ নাজিরপুর ইউনিয়ন পরিষদ,১৯ মার্চ বিয়াঘাট কারিগরি কমার্স কলেজ, ২০ মার্চ বিয়াঘাট ইউনিয়ন পরিষদ। ২১,২২,২৩ মার্চ মশিন্দা ইউনিয়ন পরিষদ, ২৪,২৫,২৭ মার্চ ধারাবারিষা ইউনিয়ন পরিষদ, ৩,৪ এপ্রিল খুবজিপুর ইউনিয়ন পরিষদ।,৫,৬ ,৭ এপ্রিল চাপিলা ইউনিয়ন পরিষদ এবং ৮ ,৯ ,১০ এপ্রিল গুরুদাসপুর পৌরসভা ভবন। এছাড়া ১১ এপ্রিল উপজেলার সকল বাদপড়া ভোটারের ছবি তোলা হবে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুলে।





























