
গাজীপুর জেলা প্রতিনিধি
আজকে সন্ধ্যার মধ্যে শিল্প কারখানার গ্যাস পরিস্থিতি উন্নতি হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর টাওয়েল টেক্স লিমিটেড নামে শিল্প কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, গ্যাস সংকট নিয়ে শিল্প মালিকরা যে অভিযোগ করছেন আমরা এখানে এসে কিছু সত্যতা পেয়েছি। এইটা আমরা এড্রেস করার চেষ্টা করতেছি।
তিনি আরো বলেন,অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা তিতাসের সেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও যাদের অবৈধ সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দীর্ঘদিন ধরে শিল্প কারখানার মালিকদের পক্ষ থেকে গ্যাস সংকটের কথা বলা হচ্ছিল। এ নিয়ে দেশের গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ উপদেষ্টার নজরে আসলে তিনি শিল্প কারখানা পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, পেট্রো বাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনে কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও টাওয়েল টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদত হোসেন।





























