শিরোনাম
​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩ চন্দনাইশের গাউসিয়া কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চন্দনাইশে বিওয়াইসিএফ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ১৫ মার্চ ২০২৬
রবিবার ১৫ মার্চ ২০২৬

হাওড়ে সোনালি ধানে সুখের হাসি কৃষকের

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কষ্টে ফলানো সোনালি ধান বৈশাখী উৎসবের আমেজ নিয়ে ঘরে তুলেছেন সুনামগঞ্জের তাহিরপুরের হাওড়বাসী। গত সপ্তাহে ঝড়বৃষ্টিতে যে শঙ্কা দেখা দিয়েছিল, সেটি কেটে গেছে। হাওড়ের পুবালি হাওয়ায় এখন সোনালি ধানের সুবাস। নতুন বছরে, নতুন আশা নিয়ে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। হাওড়পাড়ের প্রতিটি গ্রামের কৃষক পরিবারের শিশু-কিশোর, বয়স্ক সবাই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতে উঠেছেন।


কৃষি বিভাগের ভাষ্য, এবার ধানের ফলন ভালো হয়েছে। নির্বিঘ্নে হাওরের ফসল গোলায় তুলতে পারলে এবার সুনামগঞ্জে ৪ হাজার ১১০ কোটি টাকার ধান উৎপাদিত হবে।


জানা যায়, সুনামগঞ্জের হাওড়ে বৈশাখজুড়ে অন্য রকম এক উৎসব চলে। এটি কৃষকের শ্রমে-ঘামে জমিতে ফলানো সোনার ধান গোলায় তোলার উৎসব। এ উৎসবে কৃষক পরিবারের নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সবাই যোগ দেন। এমনকি গ্রামের বাইরে থাকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাও ছুটে আসেন পরিবারের অন্যদের সহযোগিতা করতে। এই ধানের ওপরই পুরো পরিবারের এক বছরের খাবার, সব ব্যয়, বিয়েশাদি ও সন্তানদের লেখাপড়া নির্ভর করে। এই ধান তুলতে পারলেই হাওড়পাড়ের কৃষকরা 'ধনী'।


বেশ কয়েকজন কৃষক বলেন, ২০১৭ সালের হাওড়-বিপর্যয়ের সেই দুঃসহ স্মৃতি এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। সে বছর হাওড় থেকে একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদের। গত বছর নির্বিঘ্নে ধান গোলায় তুলেছেন। এর আগের বছর অন্তত ২০টি হাওড়ে ফসলহানি হয়েছিল।



কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সময়টায় সুনামগঞ্জে ও জেলার উজানে ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির আশঙ্কা থাকে। উজানে ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল নেমে আগাম বন্যা দেখা দেয় হাওড়ে। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে কিংবা বাঁধ উপচে হাওড়ের ফসল তলিয়ে ফেলে।


এবারও মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের শুরুতে ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ায় সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েকটি হাওড়ে বেশকিছু ধান নিমজ্জিত হয়েছে। এতে ওইসব জমির কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু গত তিন দিন বৃষ্টি না হওয়ায় তাদের মনে স্বস্তি ফিরেছে। হাওড়ে এখন পুরোদমে ধান কাটা শুরু হবে। তবে এবার হাওড়ে বৃষ্টির পানি থাকায় মেশিন দিয়ে ধান কাটাতে কিছুটা সমস্যা হতে পারে।


বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওড়পাড়ের মুক্তিখলা গ্রামের কৃষক আবদুল গণি বলেন, একসময় হাওড়ে ধান কাটার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসতেন। এখন এটা একবারে কমে গেছে। স্থানীয়ভাবেও শ্রমিক মেলে না। তাই এখন ধান কাটার যন্ত্রের ওপরই ভরসা। কিন্তু হাওড়ে পানি থাকলে মেশিনে ধান কাটায় সমস্যা হয়।


সদর উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক আরব আলী বলেন, তিনি এবার দেখার হাওড়ে ১০ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। ধান কাটা শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকলে ১০ দিনে সব তুলে ফেলবেন।


একই গ্রামের আরেক কৃষক মহিনুর ইসলাম বলেন, পুরোদমে ধান কাটা শুরু হতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে। রোদ ওঠায় সবাই খুশি। এভাবে ১৫ থেকে ২০টা দিন পেলেই হবে।


স্থানীয়রা জানান, পুরো বৈশাখ হাওড়ে কাটে কৃষক পরিবারের লোকজনের। ধান কাটা, মাড়াই ও শুকানো সবই চলে হাওড়ে। এজন্য হাওড়ে উঁচু জায়গায় 'খলা' তৈরি করা হয়। আবার কোনো কোনো হাওড়পাড়ে অস্থায়ী ঘর তৈরি করে পুরো পরিবারসহ সেখানে স্থানান্তরিত হয়ে যান কেউ কেউ। তাদের বলে 'জিরাতি'। সুনামগঞ্জের বড় বড় হাওড়ে জিরাতিরা থাকেন। সদর উপজেলার নীলপুর গ্রামের কৃষক আনফর আলী বলেন, 'দিন ভালা, আমরা খুশি। এই ধানই আমরার সব। ধান পাইলে সুখী, না পাইলে ফকির।'


জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জে ছোট-বড় ১৩৭টি হাওড়ে বোরো ধানের আবাদ হয়। এবার জেলার হাওড়ে ২ লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৩ লাখ ৭০ হাজার ২০০ মেট্রিক টন। জেলায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য ৮৫০টি কম্বাইন্ড হারভেস্টর আছে। মেশিনে ৫৫ ভাগ এবং শ্রমিকরা ৪৫ ভাগ জমির ধান কাটবেন।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সার্বিক পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত ৩ শতাংশ ধান কাটা হয়েছে।


সুনামগঞ্জে আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে বিস্তীর্ণ হাওড়ের ফসল রক্ষায় প্রতিবছর প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৪০টি হাওড়ে ফসল রক্ষায় বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ করে। এবার জেলার ১২টি উপজেলায় ৭৩৫টি প্রকল্পে ৫৯১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার হয়েছে। এতে প্রাক্কলন ধরা আছে ১৩০ কোটি টাকা। ২৮ ডিসেম্বরের মধ্যে সব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়।


পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ২০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এ সময় সুনামগঞ্জে ও উজানে ভারতের চেরাপুঞ্জিতে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না।


সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ঝড়বৃষ্টিতে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছিল, সেটা কেটে গেছে। কৃষকরা যাতে হাওড়ের ফসল নির্বিঘ্নে গোলায় তুলতে পারেন, এজন্য যা যা করা দরকার, সেটি করা হবে।



আরও খবর




​রাজশাহীতে ২৭নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রধান সড়ক সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক-২

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশে কার্ভাড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

পঞ্চগড়ে চেয়ার বাঁচাতে ইউএনওকে জড়িয়ে বিভ্রান্তি:এক চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ চেয়ারম্যানের প্রতিবাদ

রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক মাদকসহ আটক ২

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

শ্রীপুর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার